SIR 2026| ফাইনাল ভোটার লিস্ট ডাউনলোড|SIR Final Voter List Download PDF| #SIR #Votercard

Spread the love

পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত ভোটারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেট। এখন বর্তমানে SIR Final Voter List Download PDF  প্রকাশ করা হয়েছে। পূর্ববর্তী ঘোষণা অনুযায়ী ২৮ শে ফেব্রুয়ারি ২০২৬ তারিখে প্রকাশিত হলো ফাইনাল ভোটার লিস্ট। যেখানে প্রত্যেক ভোটারকে তার নাম ফাইনাল ভোটার তালিকায় চেক করতে হবে। ২০২৬ ফাইনাল ভোটার লিস্টে আপনার কিংবা আপনার পরিবারের সমস্ত সদস্যের নাম আছে কিনা চেক করতে হবে।

তাই আপনার নাম ফাইনাল ভোটার তালিকা থেকে বাদ গেছে কিনা কিভাবে চেক করবেন? নাম না থাকলে কি করবেন? কিভাবে SIR Final Roll 2026 Download করবেন? সমস্ত কিছু নিয়ে এই পোস্টে আলোচনা করবো।

সম্পর্কিত পোস্ট পড়ুন

নতুন ভোটার কার্ড অনলাইন আবেদন| New Voter ID Card Online Apply

SIR Final Voter List Download

বর্তমানে, পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশন সম্পূর্ণ হয়েছে। এবং ১৬ ই ডিসেম্বর ২০২৫ তারিখে খসড়া ভোটার লিস্ট/ SIR Draft Roll 2026 প্রকাশ করা হয়েছে। এবং ২৮ শে ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ফাইনাল ভোটার লিস্ট প্রকাশ করা হয়েছে। এই Final Voter List সবাইকে ডাউনলোড করে নিজের নাম অনলাইনে চেক করতে হবে।

কিভাবে SIR Final Voter List Download করবেন?

SIR Final Voter List কিভাবে ডাউনলোড করবেন নিচে আলোচনা করা হয়েছে।

১) প্রথমত, CEO West Bengal এর অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে।

২) তারপর, SIR Final Roll 2026 অপশন এ ক্লিক করতে হবে।

৩) পরবর্তী পেজ খুলবে, যেখানে আপনার জেলার নাম ও বিধানসভা কেন্দ্রের নাম, এবং Language সিলেকশন করুন।

৪) এবার নিচের দিকে, আপনার বিধানসভা কেন্দ্রের নাম অনুযায়ী পার্ট নম্বর ও ভোটদান কেন্দ্রের নাম গুলি দেখতে পাবেন।

৫) নিচের লিস্ট থেকে আপনার ভোটদান কেন্দ্রের নাম সিলেকশন করুন, এবং উপরের দিকে CAPTCHA code লিখে Download Selected PDF অপশনে ক্লিক করুন।

তাহলে আপনার ভোটদান কেন্দ্রের Final Voter List/ খসড়া ভোটার লিস্ট ডাউনলোড হয়ে যাবে PDF ফরম্যাটে। এবং যেখানে আপনার নাম আছে কিনা খুব সহজেই চেক করতে পারবেন।

কিভাবে আপনার নাম চেক করবেন?

SIR Final Roll 2026 ডাউনলোড করার পর, আপনার নাম খুব সহজেই মোবাইল থেকে অথবা কম্পিউটার থেকে চেক করতে পারবেন।

এখানে আপনার নাম, অথবা ভোটার কার্ডের নাম্বার দিয়ে সার্চ করে চেক করতে পারবেন না। আপনাদের Manually নামটা চেক করতে হবে। তবে আপনি চাইলে আপনার পার্ট সিরিয়াল নম্বর(Part SL No) অনুযায়ী চেক খুব সহজেই করতে পারেন।

কিভাবে Part SL No পাবেন?

১) প্রথমত, Voter ECI Official Website এ ভিজিট করুন।

২) তারপর নিজের দিকে এসে Search Your Name in Voter List এই অপশনে ক্লিক করুন।

৩) এবার আপনার ২০২৫ এর ভোটার কার্ড নং এবং রাজ্যের নাম সিলেক্ট করে Search অপশনে ক্লিক করুন।

৪) তারপর নিচের দিকে View Details অপশনে ক্লিক করুন।

তাহলে SIR 2026 নতুন লিস্ট অনুযায়ী আপনার তথ্য গুলো চেক করতে পারবেন। যেখান থেকে আপনি খুব সহজেই Part SL No পেয়ে যাবেন।

খসড়া ভোটার লিস্টে নাম না থাকলে কি করবেন?

যদি আপনার নাম SIR Final Voter List এ না থাকে, তাহলে আপনার BLO এর সঙ্গে যোগাযোগ করুন। এবং আপনি নতুন ভোটার কার্ডের জন্য Form No 6 ফিলাপ করতে পারেন এবং কোনো তথ্য সংশোধন করার জন্য Form No 8 অনলাইনে জমা করতে পারেন।

তাই প্রত্যেক ভোটারের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ আপডেট। সবাইকে বর্তমানে এই ফাইনাল ভোটার লিস্ট চেক করতে হবে। এবং যদি Final Voter List এ নাম না থাকে আপনার BLO এর সঙ্গে যোগাযোগ করতে হবে। এবার যদি আপনাদের এই সম্বন্ধে কোনো প্রশ্ন থাকে, নিজে কমেন্ট করতে পারেন।

▪️Voter ECI: অফিশিয়াল ওয়েবসাইট

▪️2026 SIR Final Roll: Download Now

▪️ Find Part SL No: Check Now


Spread the love

Leave a Comment