পশ্চিমবঙ্গের শিক্ষিত বেকার যুবক-যুবতীদের জন্য বড় আপডেট। রাজ্য সরকারের নতুন ভরসা প্রকল্পের (BHARSHA Scheme) অফিসিয়াল ওয়েবসাইট চালু করা হয়েছে। গত ২৫ শে নভেম্বর যুব শক্তি ভরসা প্রকল্পের অফিশিয়াল নোটিশ প্রকাশ হওয়ার পর আজ নতুন Dedicated Portal চালু করা হয়েছে। যেখানে Yuba Shakti Bharsha প্রকল্পের যাবতীয় কাজ করা যাবে।
তাহলে ভরসা প্রকল্পের অফিশিয়াল ওয়েবসাইট কী? কী তথ্য দেওয়া হয়েছে? কারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন? কত টাকা করে মাসিক ভাতা দেওয়া হবে? কবে থেকে আবেদন শুরু হবে? সমস্ত কিছু তথ্য নিয়ে আলোচনা করা হয়েছে এই পোস্টের মাধ্যমে।
ভরসা প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট চালু
পশ্চিমবঙ্গ সরকারের Department of Youth Services & Sports-এর অধীনে ভরসা প্রকল্পের জন্য নতুন ওয়েবসাইট তৈরি করা হয়েছে।
ওয়েবসাইটের ঠিকানা:
ওয়েবসাইটে প্রবেশ করলে BHARSHA এবং ভরসা নামের পাশাপাশি ‘Launching Soon’ লেখা দেখা যাচ্ছে। সেখানে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের শিক্ষিত বেকার যুবক-যুবতীদের নিশ্চিত মাসিক আর্থিক সহায়তা দেওয়ার উদ্দেশ্যে এই প্রকল্প চালু করা হচ্ছে।
ওয়েবসাইটের প্রাথমিক পেজে তিনটি গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়েছে:
- মাধ্যমিক উত্তীর্ণদের জন্য মাসে ১,৫০০ টাকা।
- স্নাতক এবং সরকারি ITI-র যোগ্য প্রার্থীদের জন্য মাসে ২,০০০ টাকা।
- বয়সসীমা ২১ থেকে ৪৫ বছর। বয়স গণনা করা হবে ১ জানুয়ারি ২০২৭ তারিখ অনুযায়ী।
তবে অনলাইন আবেদন, রেজিস্ট্রেশন এবং লগইন পরিষেবা চালু হলে সেগুলি সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে।
ভরসা প্রকল্পে কত টাকা করে দেওয়া হবে?
সরকারি গেজেট বিজ্ঞপ্তি অনুযায়ী, শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে এই প্রকল্পে মাসিক আর্থিক সহায়তা দেওয়া হবে।
| শিক্ষাগত যোগ্যতা | মাসিক আর্থিক সহায়তা |
|---|---|
| মাধ্যমিক উত্তীর্ণ / নন-গ্র্যাজুয়েট | ১,৫০০ টাকা |
| আন্ডারগ্র্যাজুয়েট | ১,৫০০ টাকা |
| গ্র্যাজুয়েট | ২,০০০ টাকা |
| সরকারি ITI-র যোগ্য ভোকেশনাল সার্টিফিকেটধারী | ২,০০০ টাকা |
অর্থাৎ, যাঁরা মাধ্যমিক পাশ করেছেন কিন্তু এখনও গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেননি, তাঁরা মাসে ১,৫০০ টাকা পাবেন। অন্যদিকে, গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেছেন অথবা সরকারি ITI-র নির্দিষ্ট যোগ্যতা রয়েছে, এমন উপযুক্ত প্রার্থীরা মাসে ২,০০০ টাকা পাবেন।
এই আর্থিক সহায়তা সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত পাওয়া যেতে পারে। তবে এই সময়ের মধ্যে প্রকল্পের সমস্ত যোগ্যতার শর্ত বজায় রাখতে হবে।
ভরসা প্রকল্পে কারা আবেদন করতে পারবেন?
২৫ নভেম্বর ২০২৬ তারিখে প্রকাশিত সরকারি গেজেট বিজ্ঞপ্তিতে এই প্রকল্পের যোগ্যতার শর্তগুলি উল্লেখ করা হয়েছে।
নিচে সহজ ভাষায় সেগুলি তুলে ধরা হলো।
১. আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
২. ১ জানুয়ারি ২০২৭ তারিখ অনুযায়ী বয়স ২১ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে।
৩. নন-গ্র্যাজুয়েট বা আন্ডারগ্র্যাজুয়েট প্রার্থীদের মাধ্যমিক অথবা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
৪. গ্র্যাজুয়েট প্রার্থীদের স্নাতক ডিগ্রি সম্পূর্ণ থাকতে হবে।
৫. আবেদনকারীকে বেকার হতে হবে। অর্থাৎ সরকারি বা বেসরকারি চাকরিতে কর্মরত হওয়া চলবে না।
৬. আবেদনকারী স্বনিযুক্ত বা Self-employed হতে পারবেন না।
৭. একই পরিবারের সর্বোচ্চ দুজন এই প্রকল্পের সুবিধা পেতে পারবেন।
৮. আবেদনকারীর নাম ২০২৬ সালের SIR প্রক্রিয়ার পর প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় থাকতে হবে। তবে SIR Appellate Tribunal-এ মামলা বিচারাধীন থাকলে অথবা CAA-র অধীনে আবেদন বিবেচনাধীন থাকলে বিজ্ঞপ্তিতে উল্লেখিত শর্ত অনুযায়ী যোগ্যতা বিবেচিত হবে।
- যুব শক্তি ভরসা প্রকল্পের নতুন পোর্টাল চালু| Yuba Shakti Bharsha Official Website
- India Post GDS 2nd Merit List 2026: কবে 2nd List আসবে? কিভাবে চেক করবেন?
- CTET Exam City Intimation Slip 2026 Out| কিভাবে Admit Card ডাউনলোড করবেন?
- WBPSC Clerkship Exam Date 2026: PSC ক্লার্কশিপ Admit Card কিভাবে ডাউনলোড করবেন?
- ভরসা প্রকল্প ২০২৭: কারা পাবেন ১৫০০ ও ২০০০ টাকা? Yuba Shakti Varosa Scheme
কারা ভরসা প্রকল্পের সুবিধা পাবেন না?
সরকারি বিজ্ঞপ্তিতে কিছু শ্রেণির আবেদনকারীকে এই প্রকল্পের সুবিধার বাইরে রাখা হয়েছে।
- যাঁরা সরকারি চাকরি করেন।
- যাঁরা বেসরকারি সংস্থায় কর্মরত।
- যাঁরা স্বনিযুক্ত বা Self-employed।
- যাঁরা অন্নপূর্ণা যোজনার সুবিধা পান।
- যাঁরা পশ্চিমবঙ্গ সরকারের অন্য কোনও সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধাভোগী।
তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। মানবিক পেনশন বা Manabik Pension-এর মতো প্রতিবন্ধী ভাতা যাঁরা পান, তাঁরাও নির্ধারিত শর্ত পূরণ করলে ভরসা প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য হতে পারেন।
Bharsha প্রকল্পে কীভাবে আবেদন করতে হবে?
অনেকেই জানতে চাইছেন, নতুন ওয়েবসাইট চালু হওয়ার পর কীভাবে ভরসা প্রকল্পে আবেদন করবেন?
বর্তমানে bharsha.wb.gov.in ওয়েবসাইটে প্রবেশ করলে ‘Launching Soon’ লেখা দেখা যাচ্ছে। তাই হয়তো খুব শীঘ্রই নতুন কোনো অপশন চালু করা হবে তার জন্য অপেক্ষা করুন।
তবে গেজেটে বলা হয়েছে, ‘আপনার সরকার আপনার পাশে’ (Apnar Sarkar Apnar Pashe) কর্মসূচির মাধ্যমে জমা পড়া আবেদন বা অভিযোগগুলি যুব পরিষেবা ও ক্রীড়া দপ্তর পরীক্ষা করবে। প্রয়োজনীয় যাচাইয়ের পর সেই তথ্য ভরসা প্রকল্পের মূল ডেটাবেসের সঙ্গে যুক্ত করা হবে।
তাই নতুন আবেদন বা অনলাইন রেজিস্ট্রেশনের নির্দিষ্ট পদ্ধতি জানতে পরবর্তী সরকারি নির্দেশিকার জন্য অপেক্ষা করতে হবে।
কবে থেকে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে?
সরকারি গেজেট বিজ্ঞপ্তি অনুযায়ী, ভরসা প্রকল্প কার্যকর হবে ১ জানুয়ারি ২০২৭ তারিখ থেকে।
এই প্রকল্পের টাকা সরাসরি উপভোক্তার নিজের আধার-সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্টে DBT (Direct Benefit Transfer) পদ্ধতিতে পাঠানো হবে।
এবং প্রতিমাসের দ্বিতীয় সপ্তাহে এই যুবশক্তি ভরসা প্রকল্পের টাকা ব্যাংক একাউন্টে ঢুকবে।
আবেদন করতে কী কী তথ্য ও নথি প্রস্তুত রাখবেন?
আবেদনের বিস্তারিত পদ্ধতি এখনও প্রকাশিত না হলেও সম্ভাব্য প্রয়োজনীয় নথি ও তথ্যগুলি আগে থেকে প্রস্তুত রাখতে পারেন।
- আধার কার্ড
- মাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেট
- গ্র্যাজুয়েশন সার্টিফিকেট, যদি প্রযোজ্য হয়
- সরকারি ITI-র ভোকেশনাল সার্টিফিকেট, যদি প্রযোজ্য হয়
- ভোটার কার্ড
- নিজের নামে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য
- সচল মোবাইল নম্বর
- পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হওয়ার প্রমাণ
১. ভরসা প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট কী?
ভরসা প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট হলো https://bharsha.wb.gov.in/।
২. ভরসা প্রকল্পের অনলাইন আবেদন কি শুরু হয়েছে?
বর্তমানে ওয়েবসাইটে ‘Launching Soon’ লেখা রয়েছে। তাই অনলাইন আবেদন শুরু হয়েছে বলে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
৩. মাধ্যমিক পাশ করলে কত টাকা পাওয়া যাবে?
যোগ্য মাধ্যমিক উত্তীর্ণ বা নন-গ্র্যাজুয়েট আবেদনকারীরা মাসে ১,৫০০ টাকা পাবেন।
৪. গ্র্যাজুয়েশন পাশ করলে কত টাকা পাওয়া যাবে?
যোগ্য গ্র্যাজুয়েট আবেদনকারীরা মাসে ২,০০০ টাকা পাবেন।
৫. সরকারি ITI পাশ করলে কি ২,০০০ টাকা পাওয়া যাবে?
সরকারি ITI-তে ভোকেশনাল সার্টিফিকেট কোর্স করছেন অথবা সম্পূর্ণ করেছেন, এমন যোগ্য প্রার্থীরা মাসে ২,০০০ টাকা পাওয়ার জন্য বিবেচিত হবেন।
৬. ভরসা প্রকল্পের টাকা কবে থেকে দেওয়া হবে?
প্রকল্পটি ১ জানুয়ারি ২০২৭ থেকে কার্যকর হবে। তবে প্রথম কিস্তি জমা হওয়ার নির্দিষ্ট তারিখ এখনও আলাদাভাবে নিশ্চিত করা হয়নি।
৭. ভরসা প্রকল্পে সর্বোচ্চ কত বছর টাকা পাওয়া যাবে?
সমস্ত যোগ্যতার শর্ত বজায় থাকলে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত আর্থিক সহায়তা পাওয়া যেতে পারে।
Yuba Shakti Bharsha নতুন পোর্টাল
পশ্চিমবঙ্গের শিক্ষিত বেকার যুবক-যুবতীদের জন্য ভরসা প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট চালু হওয়া একটি গুরুত্বপূর্ণ আপডেট। ইতিমধ্যেই ওয়েবসাইটে প্রকল্পের নাম, মাসিক ভাতার পরিমাণ এবং বয়সসীমার মতো প্রাথমিক তথ্য দেওয়া হয়েছে।
তবে বর্তমানে ওয়েবসাইটে ‘Launching Soon’ লেখা রয়েছে। তাই অনলাইনে আবেদন হয় তো খুব শীঘ্রই শুরু হবে। পরবর্তী সময়ে রেজিস্ট্রেশন, আবেদন পদ্ধতি এবং প্রয়োজনীয় নথি সম্পর্কে সরকারি নির্দেশিকা প্রকাশিত হলে সেই অনুযায়ী আবেদন করবেন।
ভরসা প্রকল্পের নতুন আপডেটের জন্য নিয়মিত অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখুন।
▪️ভরসা প্রকল্প: Official Website
▪️সরকারি প্রকল্প: আরো পোস্ট পড়ুন
▪️চাকরির খবর: পড়ুন এখানে

আমি Biswajit Mandal, একজন অভিজ্ঞ Content Creator, YouTuber, এবং Professional Content Writer। গত ৪ বছরেরও বেশি সময় ধরে আমি নিয়মিতভাবে সরকারি প্রকল্প, চাকরি সংক্রান্ত তথ্য, ক্যারিয়ার গাইড, স্কলারশিপ, ও অনলাইন ফর্ম ফিলাপ সংক্রান্ত বিষয়গুলো সাধারণ মানুষের কাছে সহজ ভাষায় উপস্থাপন করে আসছি।
