PPF Account বা Public Provident Fund হলো ভারত সরকারের একটি জনপ্রিয় দীর্ঘমেয়াদি সঞ্চয় প্রকল্প। এই অ্যাকাউন্টে বছরে কত টাকা জমা করা যায়, সর্বনিম্ন ও সর্বোচ্চ বিনিয়োগের পরিমাণ, সুদের হার, মেয়াদ, টাকা তোলার নিয়ম এবং ম্যাচিউরিটির হিসাবসহ PPF Account সম্পর্কিত যাবতীয় তথ্য সহজ ভাষায় জেনে নিন।
PPF মানে কি?
পিপিএফ/PPF মানে পাবলিক প্রভিডেন্ট ফান্ড এটা ভারত সরকারের একটি সঞ্চয় প্রকল্প। আপনি প্রতিবছর কিছু টাকা দেবেন সরকার তার ওপর সুদ দেবে, ১৫ বছর পর পুরো টাকা ট্যাক্স ছাড়াই হাতে পাবেন।
PPF এর তিনটি বড় সুবিধা
PPF একাউন্ট এর মধ্যে টাকা ইনভেস্ট করলে বিশেষ ভাবে তিনটি বড় সুবিধা পাওয়া যায়, তা নিয়ে নিচে আলোচনা করা হলো।
১) PPF account এর মধ্যে টাকা ইনভেস্ট করলে সরকারের অধীনে আপনার টাকা থাকে তাই এই টাকার সরকারের গ্যারান্টি, শেয়ার বাজারের মতো কোনো ঝুঁকি নেই।
২) এই ইনভেস্টমেন্ট প্লান যেহেতু ১৫ বছরের একটি দীর্ঘ প্লান তার জন্য সঞ্চয়ের অভ্যাস তৈরি হয়। এবং নিয়মিত আপনি টাকা জমা করতে পারবেন, যাতে এককালীন ১৫ বছর পর একটি ভালো অংকের টাকা আপনি পাবেন।
৩) এই PPF একাউন্টের সবথেকে বড় সুবিধা হল, ট্যাক্স ফ্রী সুবিধা। আপনি ১৫ বছরে যত টাকা ইনভেস্ট করেছেন এবং সরকার যত টাকা সুদ দিয়েছে সুদ এবং আসল টাকার উপরে কোনো ট্যাক্স লাগেনা।
কারা এই অ্যাকাউন্ট খুলতে পারবেন?
ভারতের বাসিন্দা প্রাপ্তবয়স্ক যে কেউ এই একাউন্ট খুলতে পারে।
- তবে কোনো NRI অ্যাকাউন্ট খুলতে পারবেনা।
- জয়েন্ট একাউন্ট অথবা যৌথ একাউন্ট খোলা যায় না।
- একজনের নামে দুটি PPF একাউন্ট খোলা যায় না।
কিভাবে এই অ্যাকাউন্ট খুলবেন
আপনি এই একাউন্ট পোস্ট অফিস, SBI, PNB, IDFC, ICICI , CANARA bank যেকোনো ব্যাংকের মাধ্যমে খুলতে পারেন। একাউন্ট খোলার জন্য কাগজপত্র জমা করতে হবে আধার কার্ড ,প্যান কার্ড ,ছবি, ঠিকানার প্রমাণ অনলাইনে করলে এগুলো আপনাকে তথ্য দিতে হবে। এবং সঙ্গে Nominee এর নাম Add করতে হবে এবং এখানে প্রথম আপনাকে মিনিমাম কমপক্ষে ৫০০ টাকা জমা করে একাউন্ট তৈরি করতে হবে।
- PPF Account কী? বছরে কত টাকা জমা করা যায়? সুদের হার, মেয়াদ ও সম্পূর্ণ হিসাব জানুন
- RRB Station Master Recruitment 2026: ১,২৬৫ শূন্যপদে আবেদন শুরু, যোগ্যতা, সিলেবাস ও সম্পূর্ণ তথ্য
- অক্টোবর মাসের সেরা ৫টি চাকরির বিজ্ঞপ্তি| Top 5 Govt Job Vacancy in October
- পোস্ট অফিসে GDS Result 2026| GDS Schedule II 1st Merit List Download|কিভাবে চেক করবেন?
- বার্ধক্য/ বিধবা/ প্রতিবন্ধী ভাতা প্রকল্পের স্ট্যাটাস চেক| Old Age Pension Status Check|Samarth Portal
কত টাকা জমা দেওয়া যায়?
কমপক্ষে প্রতি আর্থিক বছরে মিনিমাম ৫০০ টাকা জমা করতেই হবে এবং সর্বোচ্চ আপনি প্রতি বছর ১৫০০০০ টাকা জমা করতে পারেন।
তবে টাকা জমা দেওয়ার কয়েকটি নিয়ম নিয়ে নিচে আলোচনা করা হলো।
সোনালী নিয়ম: প্রতি মাসের ৫ তারিখের মধ্যে টাকা জমা করুন। প্রতি মাসের ৫ তারিখের মধ্যে টাকা জমা করলে ওই মাসের সুদ পাবেন ৬ তারিখ কিংবা তারপরে টাকা জমা করলে সুদ শুরু হবে পরের মাস থেকে। তাই টাকা এই একাউন্টে জমা করতে চাইলে প্রতিমাসের ৫ তারিখের মধ্যে জমা করে দিন।
সুদের হার কত?
এখন বর্তমানে ২০২৬ সালে অক্টোবর মাসের সুদের হার ৭.১% মানে প্রতি ১ লক্ষ টাকায় বছরে শোধ প্রায় ৭ হাজার ১০০ টাকা। তবে সরকার প্রতি তিন মাস সুদের হার দেখে আর কমতেও পারে বাড়তেও পারে। তবে ২০২০ সালের এপ্রিল মাস থেকে ৭.১% রয়েছে।
PPF Account Investment Plan
যদি কোনো ব্যক্তি প্রতিমাসে ৫০০০ টাকা জমা করেন, তাহলে আগামী ১৫ বছরে তার মূলধন কত হবে? সুদ কত হবে? এবং ম্যাচুরিটি কত টাকা পাবেন তা নিয়ে নিচে বিস্তারিত ছবির মাধ্যমে দেখানো হয়েছে।

সুবিধা ও অসুবিধা
ভালো দিক গুলি হলো – সরকার এই টাকার গ্যারান্টি নেয় যেটা অবশ্যই নিরাপদ। একটি প্রাণ সুদ ও ফেরত ট্যাক্স ফ্রি কোন ট্যাক্স লাগে না এবং মাত্র 500 টাকা থেকেই আপনি শুরু করতে পারেন।
তবে এর কিছু সীমাবদ্ধতা কিংবা অসুবিধা হলো
টাকা ১৫ বছর ধরে আটকে থাকে বছরে সর্বোচ্চ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা জমা করা যায় এবং সুদের হার পরবর্তীতে কমতে পারে আবার তেমনি বাড়তেও পারে
Disclaimer: এই পোস্টের তথ্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে প্রকাশিত। PPF-এর সুদের হার ও নিয়ম পরিবর্তিত হতে পারে। বিনিয়োগের আগে সরকারি নির্দেশিকা যাচাই করে নিন।
তাই যারা আপনারা সরকারি চাকরি অথবা কোনো কোম্পানিতে চাকরি করছেন অথবা কোনো ব্যবসা করছেন, প্রতি মাসে আপনার খরচ বাদে কিছু টাকা সঞ্চয় করতে চান অবশ্যই এই ট্যাক্স ফ্রি PPF একাউন্টে ইনভেস্ট করতে পারেন।
▪️ PPF Account: বিস্তারিত তথ্য
▪️ ক্যারিয়ার সংক্রান্ত পোস্ট: বিস্তারিত পড়ুন

আমি Biswajit Mandal, একজন অভিজ্ঞ Content Creator, YouTuber, এবং Professional Content Writer। গত ৪ বছরেরও বেশি সময় ধরে আমি নিয়মিতভাবে সরকারি প্রকল্প, চাকরি সংক্রান্ত তথ্য, ক্যারিয়ার গাইড, স্কলারশিপ, ও অনলাইন ফর্ম ফিলাপ সংক্রান্ত বিষয়গুলো সাধারণ মানুষের কাছে সহজ ভাষায় উপস্থাপন করে আসছি।
