আপনার বাড়িতে যদি রেশন কার্ড থাকে আপনাদের সবার জন্য গুরুত্বপূর্ণ আপডেট। আপনার পরিবারে RKSY-I, RKSY-II, PHH, SPHH, AAY কার্ড থাকে তাহলে আপনাকে রেশন কার্ডের স্ট্যাটাস চেক করতে হবে। কারণ বর্তমানে নতুন আপডেট অনুযায়ী, রাজ্য সরকারের তরফ থেকে অযোগ্য রেশন কার্ড গুলি বাতিল করা হচ্ছে। তাই লক্ষ লক্ষ রেশন কার্ড বাতিল হয়েছে। এবার আপনার রেশন কার্ডটি ঠিক আছে কিনা আপনাকে Ration Card Status Check করতে হবে।
তাই আজকের এই পোষ্টের মাধ্যমে আমরা আলোচনা করবো, আপনি বাড়িতে বসে নিজের মোবাইল দিয়ে কিভাবে চেক করবেন আপনার রেশন কার্ডটি ঠিক আছে কিনা।
রেশন কার্ড বাতিল হচ্ছে কেন?
রেশন কার্ড বাতিল হওয়ার পিছনে অনেক কারণ রয়েছে। যে কারণগুলি নিয়ে নিচে আলোচনা করা হলো।
১) যাদের নাম ২০২৬ সালের ভোটার লিস্টে নেই বিভিন্ন কারণে – মৃত্যুর কারণে, অন্যত্র চলে যাওয়ার কারণে, একই ব্যক্তির একাধিক নাম ছিল ভোটার লিস্টে, এবং দীর্ঘদিন অনুপস্থিত থাকার কারণে।
২) SIR যাচাইয়ের সময়ে যাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ পড়েছে।
৩) এবং Adjudication অর্থাৎ শুনানির সময় যার নাম বাদ পড়েছে।
অর্থাৎ এক কথায় বলতে গেলে, নতুন ভোটার তালিকার সঙ্গে মিলিয়ে অবৈধ অথবা অযোগ্য রেশন কার্ড গুলি বাতিল করা হচ্ছে।
কাদের রেশন কার্ড ঠিক থাকবে?
যদি আপনার ২০২৬ সালের ভোটার লিস্টে নাম থাকে, যদি আপনার রেশন কার্ড বৈধ হয়, যদি আপনি ওই ঠিকানায় বর্তমানে বসবাস করছেন এবং জীবিত তাহলে আপনার রেশন কার্ড বাতিল হবে না।
তবে আবার অনেকেই যারা ধনী ব্যক্তি তা সত্ত্বেও কেন্দ্র সরকারের বিশেষ সুযোগ সুবিধা প্রাপ্ত কার্ড গুলি পেয়েছেন তারা অযোগ্য হলে তাদের কার্ড বাতিল করা হবে।
- খুব সহজেই LPG গ্যাসের E-kyc করুন মোবাইল অ্যাপ দিয়ে| LPG Gas Ekyc Online 2026
- পশ্চিমবঙ্গ জনগণনা ২০২৭ অনলাইন ফর্ম শুরু | Census Self Enumeration Form Fill Up 2026
- নতুন ভোটার কার্ড ডাউনলোড| E Epic Voter id card Download Online – দেখুন বিস্তারিত
- জব কার্ডের নতুন পোর্টাল চালু| WB Job Card New List Check|VB-G RAM G Portal
- চাকরির সুযোগ, চালু PACE App|কারা আবেদন করতে পারবেন? শেষ তারিখ, যোগ্যতা ও আবেদন পদ্ধতি
কিভাবে রেশন কার্ডের স্ট্যাটাস চেক করবেন?
এবার আপনার রেশন কার্ডটি ঠিক রয়েছে কিনা আপনি খুব সহজেই নিজের মোবাইল থেকে চেক করে নিতে পারেন। কিভাবে রেশন কার্ড স্ট্যাটাস চেক করবেন তা নিয়ে নিচে আলোচনা করা হলো।

১) প্রথমত আপনাদের Ration Card Official Website এ ভিজিট করতে হবে।
২) তারপর নিচের দিকে, Service অপশনের মধ্যে Verify Ration Card অপশন এ ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে রেশন কার্ডের স্ট্যাটাস চেক করতে পারবেন।
৪) প্রথম ঘরটি তে Ration Card Number/ Aadhaar Number/ ONORC যেকোনো একটি সিলেক্ট করুন।
৫) যদি আপনি রেশন কার্ড সিলেক্ট করে থাকেন তাহলে নিচের ঘরে রেশন কার্ডের নাম্বার বসিয়ে দিন।
৬) তারপর, Captcha code বসিয়ে Search অপশনে ক্লিক করুন।
সার্চ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচের দিকে আপনার রেশন কার্ডের স্ট্যাটাস দেখতে পাবেন।
তবে আপনার রেশন কার্ডটি ঠিক আছে কিনা অবশ্যই এই তিনটি অপশন চেক করুন।
- E-kyc যদি Yes দেখায় তাহলে ঠিক আছে।
- Aadhaar Seeded যদি Yes দেখায় তাহলে ঠিক আছে।
- এবং যদি, Status Active দেখায় তাহলে ঠিক আছে।
আর যদি, এই তিনটি অপশনের মধ্যে কোনো সমস্যা দেখায়, তাহলে আপনাকে আপনার রেশন ডিলার এর সঙ্গে যোগাযোগ করতে হবে।
তবে, রেশন কার্ডের E-kyc এবং Aadhaar লিংক আপনি চাইলে বাড়িতে বসে অনলাইনেই করতে পারেন। তবে যদি Ration Card Status – inactive দেখায় তাহলে আপনারা রেশন ডিস্ট্রিবিউটার এর সাথে যোগাযোগ করতে হবে।
তাই আপনার এবং আপনার পরিবারের সকল সদস্যের রেশন কার্ড ঠিক আছে কিনা এইভাবে আপনি চেক করে নিন। যদি আপনাদের এই সম্বন্ধে আর কোনো প্রশ্ন থাকে নিচে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন।
▪️Ration Card: Official Website

আমি Biswajit Mandal, একজন অভিজ্ঞ Content Creator, YouTuber, এবং Professional Content Writer। গত ৪ বছরেরও বেশি সময় ধরে আমি নিয়মিতভাবে সরকারি প্রকল্প, চাকরি সংক্রান্ত তথ্য, ক্যারিয়ার গাইড, স্কলারশিপ, ও অনলাইন ফর্ম ফিলাপ সংক্রান্ত বিষয়গুলো সাধারণ মানুষের কাছে সহজ ভাষায় উপস্থাপন করে আসছি।
