সমস্ত চাকরিপ্রার্থীদের জন্য দারুন খুশির খবর। এখন বর্তমানে SSC বোর্ডের তরফ থেকে Phase 14 এর জন্য ৩০০৩ টি শূন্যপদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ভিন্ন ভিন্ন পোষ্টে। যেখানে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও গ্রাজুয়েশন পাশ যোগ্যতায় আবেদন করা যাবে। আবেদন শুরু হয়েছে ১৩ ই এপ্রিল ২০২৬ তারিখ থেকে এবং আবেদন চলবে আগামী ৪ই মে ২০২৬ তারিখ পর্যন্ত। আজকের এই পোষ্টের মাধ্যমে এই নোটিশ সংক্রান্ত বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করা হবে তাই শেষ পর্যন্ত পোস্টটি পড়ুন।
SSC Phase 14 Recruitment Overview
- নিয়োগ সংস্থা: Staff Selection Commission (SSC)
- পোস্টের নাম: Selection Post Phase 14
- মোট শূন্যপদ: 3003টি
- আবেদন মাধ্যম: Online
- চাকরির ধরন: Central Government Job
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন শুরু: 13 April 2026
আবেদনের শেষ তারিখ: 04 May 2026
ফি জমা দেওয়ার শেষ তারিখ: 05 May 2026
Correction Date: 11 May – 13 May 2026
পরীক্ষার সম্ভাব্য তারিখ: June 2026
শিক্ষাগত যোগ্যতা
SSC Selection Post Phase 14 Recruitment 2026-এ ৩ ধরনের level অনুযায়ী যোগ্যতা লাগবে:
Matric Level: 10th Pass, অর্থাৎ শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করা যাবে।
Higher Secondary Level: 12th Pass, অর্থাৎ শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করা যাবে।
Graduate Level: Graduation Pass, অর্থাৎ শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় আবেদন করা যাবে।
👉 আপনি কোন পদের জন্য আবেদন করছেন, তার উপর যোগ্যতা নির্ভর করবে।
বয়সসীমা
বয়সসীমা পোস্ট অনুযায়ী আলাদা তবে সাধারণভাবে age range:
১৮-২৫ বছর, ১৮-২৭ বছর ,১৮-৩০ বছর, ১৮-৩৫ বছর।
👉 SC/ST/OBC/PwBD প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।
আবেদন ফি
অনলাইন আবেদন করার সময় আবেদন ফি পেমেন্ট করতে হবে।
General/OBC: ১০০ টাকা
SC/ST/PwBD/Women: কোনো ফি লাগবে না।
- SSC Selection Post Phase 14 Recruitment 2026: Eligibility, Age Limit, Exam Pattern ও সম্পূর্ণ তথ্য
- কৃষি দপ্তরে চাকরি ২০২৬| ICAR Recruitment 2026 | জানুন বিস্তারিত
- Teach For India Fellowship 2026: কি, যোগ্যতা, সিলেকশন প্রক্রিয়া, স্টাইপেন্ড ও আবেদন পদ্ধতি
- CRPF Constable Recruitment 2026: আবেদন পদ্ধতি, যোগ্যতা, বয়সসীমা, সিলেকশন প্রক্রিয়া
- শুধুমাত্র একটি পরীক্ষা দিয়ে ক্লার্ক পদে চাকরি| Chandigarh Clerk Recruitment 2026| কিভাবে আবেদন করবেন?
আবেদন করার পদ্ধতি
SSC Selection Post Phase 14 Recruitment 2026-এ আবেদন করতে হবে অনলাইনে।
👉 ধাপে ধাপে আবেদন প্রক্রিয়া:
- SSC-এর অফিসিয়াল ওয়েবসাইটে যান
- নতুন হলে Registration করুন।
- Login করে Application Form fill করুন।
- Photo ও Signature upload করুন।
- Fee payment করুন (যদি প্রযোজ্য হয়)।
- সব তথ্য check করে Submit করুন। এবং আবেদন ফর্মের একটি প্রিন্ট আউট বের করে রাখুন যা পরবর্তীতে কাজে লাগবে।
সিলেকশন পদ্ধতি
এই নিয়োগে selection হবে নিচের ধাপ অনুযায়ী:
- Computer Based Test (CBT)
- Skill Test (যদি প্রযোজ্য হয়) – শুধু qualifying
- Document Verification
পরীক্ষার প্যাটার্ন (Exam Pattern)
মোট প্রশ্ন: 100টি MCQ
মোট নম্বর: 100 marks
সময়: 60 মিনিট
বিষয়ভিত্তিক প্রশ্ন:(Subject)
- General Intelligence – 25
- General Awareness – 25
- Quantitative Aptitude – 25
- English Language – 25
👉 Negative Marking: প্রতি ভুল উত্তরে 0.50 নম্বর কাটা হবে
Conclusion
SSC Selection Post Phase 14 Recruitment 2026 হলো চাকরি প্রার্থীদের জন্য একটি বড় সুযোগ। আপনি যদি 10th, 12th বা Graduate হয়ে থাকেন, তাহলে নিজের যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারেন। তাই দেরি না করে শেষ তারিখের আগে আবেদন করে ফেলুন।
▪️অফিসিয়াল নোটিফিকেশন: Download Now
▪️SSC Official Website: Click Here

আমি Biswajit Mandal, একজন অভিজ্ঞ Content Creator, YouTuber, এবং Professional Content Writer। গত ৪ বছরেরও বেশি সময় ধরে আমি নিয়মিতভাবে সরকারি প্রকল্প, চাকরি সংক্রান্ত তথ্য, ক্যারিয়ার গাইড, স্কলারশিপ, ও অনলাইন ফর্ম ফিলাপ সংক্রান্ত বিষয়গুলো সাধারণ মানুষের কাছে সহজ ভাষায় উপস্থাপন করে আসছি।