যে সমস্ত নাগরিকদের বাড়িতে কোনো শৌচালয় নেই তাদের Souchalay Yojana এর মাধ্যমে শৌচালয় তৈরি করার জন্য ১২০০০ টাকা সাহায্য করা হয়। এই শৌচালয় যোজনার মধ্য দিয়ে দুটি কিস্তির মাধ্যমে ৬০০০ করে ১২০০০ টাকা দেওয়া হয়। যার জন্য আপনারা খুব সহজেই অনলাইনে আবেদন করতে পারবেন। তবে সঠিকভাবে আবেদন করলেই টাকা পাওয়া যায়।
তাই আজকের এই পোষ্টের মাধ্যমে আমরা আলোচনা করবো – প্রধানমন্ত্রী শৌচালয় যোজনা কি? কিভাবে আবেদন করতে হয়? কত টাকা পাওয়া যায়? কি কি ডকুমেন্টস লাগে? কিভাবে ভেরিফিকেশন হয়?
প্রধানমন্ত্রী শৌচালয় যোজনা কি?
প্রধানমন্ত্রী শৌচালয় যোজনা Swachh Bharat Mission – SBM-এর অংশ। এই যোজনার মাধ্যমে সরকার বাড়িতে শৌচালয় (Toilet) বানানোর জন্য সাহায্য করে। যাদের বাড়িতে টয়লেট নেই, তাদের জন্য এই সুবিধা। এই প্রধানমন্ত্রী শৌচালয় যোজনার একটাই লক্ষ্য গ্রাম ও শহরকে পরিষ্কার রাখা (Open Defecation Free করা)। এবং শৌচালয় তৈরি করার জন্য ১২০০০ টাকা আর্থিক সহায়তা করা হয়।
কেন এই যোজনা চালু হয়েছে?
- খোলা জায়গায় শৌচ(Toilet) বন্ধ করার জন্য।
- মানুষের স্বাস্থ্য ভালো রাখার জন্য।
- পরিবেশ পরিষ্কার রাখার জন্য।
- মহিলাদের নিরাপত্তা বাড়ানোর জন্য।
কত টাকা পাওয়া যায়?
এই যোজনার মধ্য দিয়ে দুটি কিস্তির মাধ্যমে মোট ১২০০০ টাকা দেওয়া হয়। প্রথম কিস্তি দেওয়া হয় ৬০০০ টাকা এবং দ্বিতীয় কিস্তি দেওয়া হয় ৬০০০ টাকা। এই টাকা দেওয়া হয় DBT Link এর মাধ্যমে। তাই আপনার ব্যাঙ্ক একাউন্টের সঙ্গে আধার DBT লিংক থাকাটা খুবই জরুরী। সরকারি মাধ্যমে সমস্ত প্রকল্পের টাকা আধার DBT এর মাধ্যমে দেওয়া হয়।
👉 এই টাকা দিয়ে আপনি বাড়িতে টয়লেট তৈরি করতে পারবেন।
কারা আবেদন করতে পারবেন?
- যাদের বাড়িতে টয়লেট নেই
- BPL পরিবার
- SC/ST পরিবার
- গ্রামের গরিব পরিবার
- মহিলা প্রধান পরিবার
- প্রতিবন্ধী ব্যক্তি থাকা পরিবার
👉 আগে যদি এই যোজনার টাকা নিয়ে থাকেন, আবার পাবেন না।
কি কি ডকুমেন্ট লাগবে?
- Aadhaar Card
- Bank Account Details
- Bank Passbook (First Page)
- Mobile Number
- Passport Size Photo
- Address Proof
এই সমস্ত ডকুমেন্টস অনলাইন আবেদন করার সময় আপলোড করতে হবে।
- PM Fasal Bima Yojana Online Apply 2026| Fasal Bima Form Fill Up West Bengal
- পোস্ট অফিস চাকরি: Post Office GDS Recruitment 2026| Post Office GDS New Vacancy 2026
- অন্নপূর্ণা যোজনার নতুন পোর্টাল চালু| Annapurna Yojana Claim & Objection Option – জানুন বিস্তারিত
- জন্ম সার্টিফিকেট ভেরিফিকেশন শুরু| WB Birth Certificate Verification| জানুন বিস্তারিত
- খুব সহজেই LPG গ্যাসের E-kyc করুন মোবাইল অ্যাপ দিয়ে| LPG Gas Ekyc Online 2026
কিভাবে আবেদন করবেন?
এই যোজনার জন্য অনলাইনে এবং অফলাইনে আবেদন করা যায়। কিভাবে আবেদন করতে হয় তা নিয়ে নিচে আলোচনা করা হলো।
অনলাইন আবেদন পদ্ধতি
১) প্রথমত SBM অফিসিয়াল ওয়েবসাইটে যান।
২) তারপর New Registration অপশনে করুন। এখানে Mobile Number এবং OTP দিতে হবে।
৩) রেজিস্ট্রেশন করার পর Mobile number দিয়ে login করুন।
৪) তারপর সঠিকভাবে Form fill করুন যাবতীয় তথ্য দিয়ে। যেমন – নাম, ঠিকানা, family details, ইত্যাদি।
৫) সমস্ত তথ্য দেওয়ার পর Bank details দিন এবং Documents upload করুন।
৬) এবং সবশেষে পুরো ফর্মটি ভালোভাবে যাচাই করার পর Submit করুন।
অফলাইন আবেদন পদ্ধতি
১) প্রথমত আপনার এলাকার Gram Panchayat / Block Office-এ যান।
২) Application form fill করুন। ফর্ম ফিলাপ করার সময় যাবতীয় সঠিক তথ্য দিয়ে সঠিকভাবে ফর্মটি ফিলাপ করবেন।
৩) প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিন। তবে প্রত্যেকটি ডকুমেন্টস এর জেরক্সের নিচে নিজের স্বাক্ষর করবেন।
কিভাবে টাকা পাবেন?
আবেদন approve হলে আপনার bank account-এ সরাসরি টাকা পাঠানো হবে (DBT)। তবে প্রথম কিস্তি ৬ হাজার এবং দ্বিতীয় কিস্তি ৬ হাজার টাকা মোট ১২ হাজার টাকা পাবেন।
গুরুত্বপূর্ণ তথ্য
১) বাড়িতে আগে টয়লেট থাকলে টাকা পাবেন না।
২) ভুল তথ্য দিলে আবেদন বাতিল হতে পারে।
৩) টাকা পাওয়ার পর টয়লেট বানানো বাধ্যতামূলক।
৪) আবেদন করার পর verification officer ভেরিফিকেশন করার জন্য বাড়িতে আসবে।
Conclusion
প্রধানমন্ত্রী শৌচালয় যোজনা সাধারণ মানুষের জন্য খুবই উপকারী একটি স্কিম। যাদের বাড়িতে এখনো টয়লেট নেই, তারা এই যোজনার মাধ্যমে সরকারি সাহায্য নিয়ে সহজেই টয়লেট তৈরি করতে পারবেন। তাই আপনি যদি eligible হন, দেরি না করে আবেদন করে দিন। ভেরিফিকেশন করার পর যদি আপনার আবেদন Approved হয় আপনার ব্যাংক অ্যাকাউন্টে ১২০০০ টাকা দেওয়া হবে।
▪️Online Apply: Click Here
▪️Official Website: Visit Here

আমি Biswajit Mandal, একজন অভিজ্ঞ Content Creator, YouTuber, এবং Professional Content Writer। গত ৪ বছরেরও বেশি সময় ধরে আমি নিয়মিতভাবে সরকারি প্রকল্প, চাকরি সংক্রান্ত তথ্য, ক্যারিয়ার গাইড, স্কলারশিপ, ও অনলাইন ফর্ম ফিলাপ সংক্রান্ত বিষয়গুলো সাধারণ মানুষের কাছে সহজ ভাষায় উপস্থাপন করে আসছি।
