যুব সাথী প্রকল্পের ক্যাম্প কোথায় বসবে? WB Yuba Sathi Camp Find?

Spread the love

বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে চালু করা হয়েছে যুব সাথী প্রকল্প। যার জন্য ছেলে ও মেয়েরা আবেদন করতে পারবে। এই প্রকল্পের আবেদন করলে প্রতি মাসে ১৫০০ টাকা দেওয়া হবে। তবে এই ফর্ম অফলাইনে জমা করতে হবে নিজের এলাকার ক্যাম্প অফিসে। তাই আপনার এলাকার ক্যাম্প কোথায় কবে বসবে? এই পোষ্টের মাধ্যমে আলোচনা করবো।

যুব সাথী প্রকল্প কি?

পশ্চিমবঙ্গ রাজ্যের বেকার যুবক যুবতীদের আর্থিক সহায়তা করার জন্য চালু করা হয়েছে এই Yuba Sathi Prakalpa. এই প্রকল্পের আবেদন করলে প্রতি মাসে ১৫০০ টাকা সরাসরি ব্যাংক একাউন্ট এ দেওয়া হবে। তাই আবেদনকারীর ব্যাংক একাউন্ট এর সঙ্গে আধার লিঙ্ক থাকতে হবে। এই টাকা আগামী ৫ বছর পর্যন্ত দেওয়া হবে।

কারা কারা আবেদন করতে পারবে?(Eligibility)

যুব সাথী প্রকল্পের আবেদন করার আগে এর যোগ্যতা কি কি রয়েছে তা নিয়ে নিচে আলোচনা করা হয়েছে দেখুন।

  • মিনিমাম মাধ্যমিক পাশ করতে হবে।
  • (২১-৪০) বছর বয়স হতে হবে।
  • পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
  • স্কলারশিপ বাদে পশ্চিমবঙ্গ সরকারের অন্য কোনো প্রকল্পের টাকা পেলে এই যুব সাথী প্রকল্পের জন্য আবেদন করা যাবে না।

যুব সাথী প্রকল্প ফর্ম ফিলাপ কিভাবে করবেন?

Banglar Yuba Sathi Application Form

যুব সাথী প্রকল্পের ফর্ম অফলাইনে ফিলাপ করে ক্যাম্প অফিসে গিয়ে জমা করতে হবে।

১) আবেদন ফর্ম সম্পূর্ণ ইংরেজিতে বড়ো হাতের ফিলাপ করতে হবে।

২) ফর্মে আপনার পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে সিগনেচার করতে হবে।

৩) তারপর আপনার নাম, বাবার নাম, আধার কার্ডের নম্বর, মোবাইল নাম্বার দিতে হবে।

৪) এবার আপনার জন্ম তারিখ, Category information, মায়ের নাম, ঠিকানা, ব্যাংক একাউন্ট তথ্য দিয়ে সঠিকভাবে ফিলাপ করতে হবে।

৫) এবং ফর্মের শেষে আপনার signature এবং তারিখ বসিয়ে ফর্ম জমা করতে হবে।

কোথায় ফর্ম জমা করবেন?

প্রতিটি বিধানসভা কেন্দ্রের অধীনে ক্যাম্প অফিসে গিয়ে আবেদন পত্র জমা করতে হবে। কিভাবে আপনার বিধানসভা কেন্দ্রের ক্যাম্প লিস্ট চেক করবেন নিচে আলোচনা করা হয়েছে।

Yuba Sathi Camp Find
Yuba Sathi Camp Find

১) প্রথমত Yuba Sathi Website এ ভিজিট করুন।

২) তারপর Find Your Camp অপশনে ক্লিক করুন।

৩) আপনার জেলার নাম, বিধানসভা কেন্দ্রের নাম, এবং ব্লকের নাম সঠিকভাবে Selection করুন।

৪) আপনার দেওয়া সমস্ত ঠিকানা অনুযায়ী আপনার এলাকার ক্যাম্প অফিসের নাম নিচের দিকে দেখতে পাবেন। এবং এখানে তারিখ এবং Maps এর লিঙ্ক দেওয়া হয়েছে। আপনি খুব সহজেই এখানে সমস্ত ক্যাম্প লিস্ট দেখতে পাবেন।

কি কি ডকুমেন্টস লাগবে?

আবেদন পত্র জমা দেওয়ার সময় নিচে দেওয়া সমস্ত ডকুমেন্টস Original সঙ্গে জেরক্স কপি ক্যাম্প অফিসে লাগবে।

  • আধার কার্ড
  • ব্যাঙ্কের পাসবইয়ের প্রথম পাতা
  • মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড ও মার্কশিটের জেরক্স
  • ২ কপি পাসপোর্ট সাইজ ছবি
  • ভোটার কার্ড

Yuba Sathi Prakalpa Application Last Date?

যুব সাথী প্রকল্পের আবেদন নেওয়া শুরু হয়েছে গত ১৫ ফেব্রুয়ারি থেকে এবং আবেদন পত্র জমা নেওয়া হবে আগামী ২৬ শে ফেব্রুয়ারি পর্যন্ত।

তাই যে সমস্ত বেকার যুবক যুবতীরা রয়েছেন আপনারা Eligible হলে এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। এই প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু হবে আগামী ১ এপ্রিল ২০২৬ তারিখ থেকে। যদি আপনাদের এই সম্বন্ধে কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করে জানাতে পারেন।

▪️যুব সাথী ক্যাম্প: 👉এখানে দেখুন

▪️আরো সরকারি প্রকল্প: এখানে পড়ুন

▪️Yuba Sathi Prakalpa: Official Website

▪️যুব সাথী আবেদন পত্র: ডাউনলোড করুন

▪️Our Official Website: Homepage


Spread the love

Leave a Comment