GDS পোস্টে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি এই জানুয়ারি মাসের ২০ তারিখে সম্ভবত প্রকাশ করা হবে। পোস্ট অফিসে GDS পোস্টে আবেদন করলে কোনো লিখিত পরীক্ষা নেওয়া হয় না। অনলাইন আবেদন করার পর Merit List প্রকাশ করা হয়। যদি আপনার নাম আসে Merit List এ তাহলে Documents Verification হবে। এবং Documents Verification এ অনেকেই Reject হয়ে যায়। তবে আগে থেকে সমস্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টস গুছিয়ে রাখলে পরবর্তীতে কোনো সমস্যা হবে না। তাই এই পোষ্টের মাধ্যমে আলোচনা করবো ডকুমেন্টস ভেরিফিকেশন এর সময় কি কি ডকুমেন্টস লাগবে? Medical Certificate কিভাবে তৈরি করবেন?
Post Office GDS New Vacancy 2026
পোস্ট অফিসে GDS পোস্টে শুধুমাত্র মাধ্যমিক পাশে আবেদন করা যাবে। এখানে BPM ABPM GDS পোস্ট রয়েছে। যদি আপনার বয়স ১৮-৪০ বছরের মধ্যে হয়ে থাকে তাহলে আপনি অনলাইন আবেদন করতে পারবেন।
Post Office GDS Documents List
যেহেতু পোস্ট অফিস GDS পোষ্টের জন্য লিখিত পরীক্ষা নেওয়া হয় না, তাই আবেদন করার পর মেরিল লিস্ট প্রকাশ করা হয়। মেরিট লিস্টে নাম থাকলে ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে থাকে। তাই ডকুমেন্ট ভেরিফিকেশন খুবই গুরুত্বপূর্ণ একটি ধাপ। তাই Documents Verification এ কি কি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস লাগবে নিচে আলোচনা করা হলো।
নিচে দেওয়া সমস্ত ডকুমেন্টস অরিজিনাল নিয়ে যেতে হবে এবং প্রতিটি ডকুমেন্টস ২ কপি জেরক্স নিয়ে যাবেন। এবং Self attested করবেন।
- Marks sheet ( মাধ্যমিক মার্কশিট)
- Identity proof ( আধার কার্ড/ ভোটার কার্ড/ প্যান কার্ড)
- Caste certificate ( SC ST OBC সার্টিফিকেট)
- PWD certificate (প্রতিবন্ধী সার্টিফিকেট)
- EWS Certificate
- Transgender certificate
- Date of Birth Proof (জন্ম সার্টিফিকেট/ মাধ্যমিক অ্যাডমিট অথবা সার্টিফিকেট)
- Medical certificate issued by a Medical officer of any Government Hospital/Government Dispensaries/Government Primary Health Centre etc. (Compulsory)
কিছু অতিরিক্ত ডকুমেন্টস
উপরের দেওয়া সমস্ত ডকুমেন্টস বাদেও, কিছু ডকুমেন্টস রয়েছে, যা আপনি ডকুমেন্ট ভেরিফিকেশন করার সময় নিয়ে যাবেন। যেমন –
- পাসপোর্ট সাইজের ছবি (৩ কপি)
- কম্পিউটার সার্টিফিকেট (যদি থাকে)
- ইত্যাদি
- West Bengal Election Result 2026 – কিভাবে অনলাইনে রেজাল্ট চেক করবেন?
- WB Madhyamik Result 2026| মাধ্যমিক রেজাল্ট কিভাবে চেক করবেন?| Madhyamik Result Check
- UGC NET June 2026: আবেদন, যোগ্যতা, বয়সসীমা, ফি, পরীক্ষার প্যাটার্ন ও সম্পূর্ণ তথ্য
- CBSE Result 2026 Class 12 Date, Direct Link, How to Check Marks Online
- Post Office MIS Scheme 2026 – মাসে কত টাকা পাবেন? 14% Return কি সত্যি?
GDS Medical Certificate কিভাবে তৈরি করবেন?
Post office GDS Documents Verification এ মেডিকেল সার্টিফিকেট বাধ্যতামূলক লাগবে। তাই মেরিট লিস্টে নাম আসার ডকুমেন্টস ভেরিফিকেশন করার জন্য মেডিকেল সার্টিফিকেট কিভাবে তৈরি করবেন নিচে আলোচনা করা হলো।
Medical Certificate তৈরি করার জন্য মেডিকেল সার্টিফিকেট Format লাগবে। ওই Form আপনি 1st Time Documents Verification এর সময় সংগ্রহ করতে পারেন। ওই medical Certificate format ভালো ভাবে ফিলাপ করে যেকোনো সরকারি হাসপাতালের ডাক্তার/ সরকারি ঔষধ দোকান/ প্রাইমারি হেলথ সেন্টারে যেতে হবে।
হাসপাতালে যাওয়ার পর, ফর্ম জমা করুন। তাহলে ওখানকার ডাক্তার কিছু Normal চেকআপ করবেন। যেমন – Blood pressure test, Blood test, eye test, Etc.
সমস্ত কিছু চেকআপ করার পর এক থেকে দুই দিন এর মধ্যে আপনাকে সার্টিফিকেট দেওয়া হবে। ওই স্বাক্ষর করা সার্টিফিকেট নিয়ে ভেরিফিকেশন করতে হবে।
তাই যে সমস্ত শিক্ষার্থীরা পোস্ট অফিসে GDS পোস্টে চাকরি পেতে চান, আগে থেকে এই সমস্ত ডকুমেন্টস গুছিয়ে রাখুন। যা পরবর্তীতে কাজে লাগবে। আর যদি আপনার কোনো ডকুমেন্টস এ নামের কিংবা ঠিকানা কিংবা অন্য কোনো কিছু ভুল থাকে অবশ্যই সংশোধন করে নিন। যদি আপনাদের এই সম্বন্ধে কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করে জানাতে পারেন।
▪️Post Office GDS: Official Website
▪️সরকারি চাকরির খবর: এখানে পড়ুন

আমি Biswajit Mandal, একজন অভিজ্ঞ Content Creator, YouTuber, এবং Professional Content Writer। গত ৪ বছরেরও বেশি সময় ধরে আমি নিয়মিতভাবে সরকারি প্রকল্প, চাকরি সংক্রান্ত তথ্য, ক্যারিয়ার গাইড, স্কলারশিপ, ও অনলাইন ফর্ম ফিলাপ সংক্রান্ত বিষয়গুলো সাধারণ মানুষের কাছে সহজ ভাষায় উপস্থাপন করে আসছি।