যুব সাথী প্রকল্পের নতুন পোর্টাল| Yuba Sathi New Update| কিভাবে স্ট্যাটাস চেক করবেন?

Spread the love

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে চালু করা হয়েছে যুব সাথী প্রকল্প। এই প্রকল্পের জন্য যে সমস্ত ছেলে এবং মেয়েরা আবেদন করেছে, তাদের প্রতি মাসে ১৫০০ টাকা দেওয়া হবে। তবে ইতিমধ্যেই শেষ হয়েছে যুব সাথী প্রকল্পের অনলাইন এবং অফলাইনে আবেদন। এখন বর্তমানে আবার নতুন পোর্টাল চালু করা হয়েছে। যেখানে নতুন অপশন যুক্ত করা হয়েছে।

তাই আজকের এই পোষ্টের মাধ্যমে যুব সাথী প্রকল্পের নতুন আপডেট কি রয়েছে? কি নতুন পোর্টাল চালু করা হয়েছে? কিভাবে নতুনভাবে স্ট্যাটাস চেক করবেন? সমস্ত কিছু তথ্য নিয়ে আলোচনা করবো।

যুব সাথী প্রকল্প ২০২৬

পশ্চিমবঙ্গ রাজ্যের বেকার ছেলে এবং মেয়েদের আর্থিক সহায়তা করার জন্য চালু করা হয়েছে এই Yuba Sathi Prakalpa. যারা মিনিমাম মাধ্যমিক পাশ এবং যাদের বয়স ২১-৪০ বছরের মধ্যে তারা এই প্রকল্পের আবেদন করলে প্রতি মাসে ১৫০০ টাকা সরাসরি ব্যাংক একাউন্ট এ দেওয়া হবে। তাই আবেদনকারীর ব্যাংক একাউন্ট এর সঙ্গে আধার লিঙ্ক থাকতে হবে। এই টাকা আগামী ৫ বছর পর্যন্ত দেওয়া হবে। Unemployed যুবক যুবতীদের আর্থিক সহায়তা করার জন্য এই যুব সাথী প্রকল্প চালু করা হয়েছে।

Yuba Sathi New Update (নতুন পোর্টাল চালু)

এখন বর্তমানে আবার পুনরায় যুব সাথী প্রকল্পের নতুন পোর্টাল চালু করা হয়েছে। যেখানে নতুন অপশন যুক্ত করা হয়েছে। যুব সাথী প্রকল্পের জন্য আবেদন সংখ্যা প্রায় ৮০ লক্ষেরও বেশি। তাই এই নতুন ওয়েবসাইট এ সমস্ত কিছু তথ্য চেক করা যাবে। যেমন – Application Status Check, Notice, Login ইত্যাদি। তবে বর্তমানে আপডেট অনুযায়ী আগামী ১৫ই মার্চ এর পর থেকে আপনাদের ফর্মের স্ট্যাটাস চেক করতে পারবেন।

কিভাবে স্ট্যাটাস চেক করবেন?

যে সমস্ত বেকার যুবক-যুবতীরা আবেদন করেছে তাদের বর্তমানে স্ট্যাটাস চেক করতে হবে অনলাইনে। অনলাইনে স্ট্যাটাস চেক করার জন্য নতুন পোর্টাল চালু করা হয়েছে। কিভাবে নতুনভাবে স্ট্যাটাস চেক করবেন নিচে আলোচনা করা হয়েছে।

১) প্রথমত, Yuba Sathi New Website এ ভিজিট করুন।

২) তারপর Application Status অপশনে ক্লিক করুন।

৩) পরবর্তী পেজ খুলবে, যেখানে Check Status অপশনে ক্লিক করতে হবে।

তবে বর্তমানে Check Status অপশনে ক্লিক করলে “Updated Status Will Be Made Available Soon”এই অপশন দেখাবে।

তবে পরবর্তীতে ১৫ ই মার্চের পর Check Status সানি ক্লিক করলে আপনার Application ID চাওয়া হবে।

৪) Application ID দেওয়ার পর আপনার ফর্মের স্ট্যাটাস দেখতে পাবেন।

তবে যদি আপনাদের আবেদন ফর্ম Rejected হয়, তাহলে ভুল সংশোধন করতে হবে।

কিভাবে যুব সাথী ফর্ম সংশোধন করবেন?

অনেক ছেলেমেয়েরা রয়েছে যারা যুব সাথী প্রকল্পের আবেদন করতে গিয়ে বিভিন্ন অংশে ভুল করেছে। তবে Official Website এর আপডেট অনুযায়ী কোনো Edit Option দেওয়া হবে না। তাহলে প্রশ্ন হচ্ছে কিভাবে ফর্ম সংশোধন করা যাবে?

দেখুন, ফর্মের স্ট্যাটাস চেক করার পর, যদি আবেদনটি Reject হয়, তাহলে আপনি আপনার BDO Office এ যেতে পারেন। তবে সমস্ত Original Documents সঙ্গে নিয়ে যেতে হবে। আপনার যে অংশে ভুল রয়েছে ওইগুলো ঠিক করে নেবেন।

ফর্মের ভুল সংশোধন হওয়ার পর প্রতি মাসে ১৫০০ টাকা আপনার ব্যাংক একাউন্ট এ দেওয়া হবে।

এই যুব সাথী প্রকল্প নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করে জানাতে পারেন।

▪️যুব সাথী নতুন পোর্টাল: Official Website

▪️সরকারি প্রকল্প: এখানে পোস্ট পড়ুন


Spread the love

Leave a Comment