WBSSC Group C and D পরীক্ষার সেন্টারে কি ডকুমেন্টস লাগবে? WBSSC New Guidelines

Spread the love

যেসমস্ত পরীক্ষার্থী WBSSC Group C and D পোস্টের জন্য পরীক্ষা দেবে তাদের সবার জন্য গুরুত্বপূর্ণ আপডেট। এখন বর্তমানে WBSSC বোর্ডের তরফ থেকে নতুন Guidelines প্রকাশ করা হয়েছে যেসমস্ত নিয়ম মেনে পরীক্ষার সেন্টারে ডকুমেন্টস নিয়ে যেতে হবে, এবং অন্যান্য নিয়ম মেনে পরীক্ষার সেন্টারে যেতে হবে।

তাই আজকের এই পোষ্টের মাধ্যমে এই বিষয় নিয়ে আলোচনা করবো তাই অবশ্যই পোস্টটি শেষ পর্যন্ত পড়ুন।

WBSSC Group C and D পরীক্ষা

নোটিশ অনুযায়ী Group C পোস্টে পরীক্ষা হবে আগামী ১ লা মার্চ ২০২৬ তারিখে। এবং Group D পোস্টে পরীক্ষা হবে আগামী ৮ ই মার্চ ২০২৬ তারিখে। পরীক্ষা শুরু হবে দুপুর ১২ টার সময়। তবে Reporting Time অর্থাৎ পরীক্ষার সেন্টারে পৌঁছাতে হবে সকাল ১০ টার সময়। এবং সকাল ১১:৪৫ মিনিটের পরে পরীক্ষার সেন্টারে প্রবেশ করতে দেওয়া হবে না। তাই হাতে সময় নিয়ে পরীক্ষার সেন্টারে পৌঁছে যাবেন।

কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে?

পরীক্ষার সেন্টারে কি ডকুমেন্টস লাগবে নিচে আলোচনা করা হয়েছে।

  • Admit Card ( কালার প্রিন্ট আউট)

এবং নিচের যেকোনো একটি ডকুমেন্টস অরিজিনাল নিয়ে যেতে হবে।

  • আধার কার্ড
  • ভোটার কার্ড
  • প্যান কার্ড
  • ড্রাইভিং লাইসেন্স
  • পাসপোর্ট

এছাড়াও নিচের সরঞ্জাম নিয়ে যেতে পারেন।

  • জলের বোতল (Transparent)
  • কালো কালি/ ব্লু কালির পেন

তবে যাদের এডমিট কার্ডে কোনো কিছু ভুল রয়েছে তাদের সমস্ত ডকুমেন্টস নিয়ে পরীক্ষার সেন্টারে সকাল ১০ টার আগে পৌঁছে যেতে হবে।

কি জুতো পরে যেতে হবে?

WBSSC বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে কোনো Shoes পরে প্রবেশ করতে দেওয়া হবে না। শুধুমাত্র চপ্পল/ফ্ল্যাট স্যান্ডেল অর্থাৎ চটি পরে পরীক্ষার সেন্টারে যেতে হবে।

▪️WBSSC: Official Website

▪️সরকারি প্রকল্প: এখানে আবেদন করুন


Spread the love

Leave a Comment