আমরা প্রত্যেকেই জানি ভোটার কার্ড একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস। তবে যাদের পুরোনো ভোটার কার্ড নষ্ট হয়ে গেছে, হারিয়ে গেছে, অথবা যারা আরও টেকসই নতুন প্লাস্টিক কার্ড নিতে চান, তাদের জন্য এটি খুবই সুবিধাজনক একটি ব্যবস্থা। এই পোস্টে আমরা সহজ ভাষায় জানবো কীভাবে অনলাইনে Voter PVC Card Order করা যায়, কী কী তথ্য লাগবে, এবং সম্পূর্ণ পদ্ধতি নিয়ে আলোচনা করবো।
তাই আপনি যদি নিজের মোবাইল দিয়ে ঘরে বসেই ভোটার পিভিসি কার্ড অর্ডার করতে চান, তাহলে এই পোস্টটি আপনার জন্য খুবই উপকারী হবে।
সম্পর্কিত পোস্ট পড়ুন
ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার কিভাবে লিংক করবেন? জানুন সহজ পদ্ধতি
PVC ভোটার কার্ড কি?
PVC ভোটার কার্ড হলো আপনার সাধারণ ভোটার আইডি কার্ডের একটি উন্নত ও টেকসই ভার্সন, যা প্লাস্টিক (PVC) দিয়ে তৈরি। এটি দেখতে ATM কার্ডের মতো এবং অনেক বেশি মজবুত হয়। সহজে ভিজে যায় না, ছিঁড়ে যায় না এবং দীর্ঘদিন ব্যবহার করা যায়। বর্তমান সময়ে অনেকেই এই PVC কার্ড ব্যবহার করতে পছন্দ করেন, কারণ এটি বহন করা সহজ এবং দেখতে পরিষ্কার ও প্রফেশনাল। তাই সবার কাছে এই ভোটার PVC থাকা প্রয়োজন।
কি কি ডকুমেন্টস লাগবে?
PVC ভোটার কার্ড অর্ডার করার জন্য খুব বেশি ডকুমেন্ট লাগে না। সাধারণত যেগুলো দরকার হয়—
- EPIC Number (আপনার ভোটার আইডি নম্বর)
- মোবাইল নম্বর (OTP ভেরিফিকেশনের জন্য)
- ইমেইল আইডি (অপশনাল)
- Aadhaar কার্ড (e-sign করার জন্য)
কিভাবে ভোটার PVC কার্ড অর্ডার করবেন?
আপনি খুব সহজেই নিজের মোবাইল দিয়ে অফিসিয়াল ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন। নিচে ধাপে ধাপে প্রক্রিয়াটি দেওয়া হলো—
- প্রথমে যান অফিসিয়াল ওয়েবসাইট: voters.eci.gov.in
- Login / Register করুন (মোবাইল নম্বর দিয়ে OTP ভেরিফিকেশন করতে হবে)
- Login করার পর “Forms” সেকশনে যান
- সেখানে “Form 8” নির্বাচন করুন
- আপনার EPIC নম্বর দিয়ে ডিটেইলস খুঁজে নিন।
- এবার “Issue of Replacement EPIC” অপশনটি সিলেক্ট করুন।
- এবার ফর্মটি সঠিকভাবে পূরণ করুন এবং কি কারনে PVC ভোটার কার্ড অর্ডার করছেন ওই অপশনটি নির্বাচন করুন।
- সবশেষে ফর্মটির Preview চেক করুন এবং সাবমিট করুন।
- তারপর, আধার কার্ডের নাম্বার এবং Aadhaar OTP দিয়ে E-sign করুন।
- E-sign করে submit করার পর আপনাকে Reference Number দেওয়া হবে এবং Acknowledgement Slip ডাউনলোড করতে পারবেন। যা দিয়ে পরবর্তীতে স্ট্যাটাস চেক করতে পারবেন।
এইভাবে খুব সহজেই আপনি অনলাইনে PVC ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারবেন।
- প্লাস্টিক ভোটার কার্ড অর্ডার| Voter PVC Card Order Online| নিজের মোবাইল দিয়ে খুব সহজেই
- WB ITI কলেজে ভর্তি ২০২৬| ITI Online Registration| কিভাবে আবেদন করবেন? যোগ্যতা কি? সিলেকশন
- SSB Constable Recruitment 2026: 827 শূন্যপদ, যোগ্যতা, বয়স,পরীক্ষা, বেতন ও আবেদন পদ্ধতি
- পোস্ট অফিসে Group-C পদে চাকরি| Post Office Skills Artisans Recruitment 2026
- WBMSC Computer Assistant Recruitment 2026: ১৩টি শূন্যপদ, যোগ্যতা, বয়স, বেতন ও আবেদন পদ্ধতি
কিভাবে স্ট্যাটাস চেক করবেন?
অর্ডার করার পর আপনাকে যে Reference নাম্বার দেওয়া হয়েছে ওই নাম্বার দিয়ে আপনি খুব সহজেই আপনার আবেদন স্ট্যাটাস চেক করতে পারবেন-
- আবার voters.eci.gov.in ওয়েবসাইটে যান
- Login করুন
- Dashboard বা “Track Application Status” অপশন এ ক্লিক করুন।
- আপনার Reference Number বা Application ID দিন।
- তখনই আপনার স্ট্যাটাস দেখতে পারবেন।
তবে অনলাইনে আবেদন করার ১০-১৫ দিন পর চেক করবেন আপনার স্ট্যাটাস কি দেখাচ্ছে।
Conclusion
বর্তমান সময়ে ভোটার PVC কার্ড অর্ডার করা খুবই সহজ একটি প্রক্রিয়া। আগে যেখানে অনেক ঝামেলা ছিল, এখন সেখানে শুধু মোবাইল ব্যবহার করেই কয়েক মিনিটের মধ্যে আবেদন করা যায়। তাই আপনার যদি পুরোনো কার্ড নষ্ট হয়ে যায় বা নতুন করে একটি ভালো মানের কার্ড নিতে চান, তাহলে আজই অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করে আবেদন করে নিন।
Frequently Asked Questions (FAQs)
1) PVC ভোটার কার্ড কি ফ্রি?
হ্যাঁ, সম্পূর্ণ ফ্রি তে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনি এই ভোটার PVC কার্ড অর্ডার করতে পারবেন।
2) কতদিনে PVC ভোটার কার্ড পাওয়া যায়?
সাধারণত ১৫–২০ দিনের মধ্যে পোস্টের মাধ্যমে ডেলিভারি হয়। তবে আপনার লোকেশন যদি খুব দূরে হয় তাহলে একটু বেশি সময় লাগতে পারে।
3) মোবাইল দিয়ে কি পুরো প্রক্রিয়া করা যায়?
হ্যাঁ, সম্পূর্ণ প্রক্রিয়াটি মোবাইল দিয়েই করা যায়।
4) EPIC নম্বর না থাকলে কি করবেন?
ওয়েবসাইটে গিয়ে “Search in Electoral Roll” অপশন ব্যবহার করে EPIC নম্বর বের করতে পারবেন।।
▪️Voter ECI Portal: Official Website
▪️সরকারি বিভিন্ন প্রকল্প: এখানে পড়ুন

আমি Biswajit Mandal, একজন অভিজ্ঞ Content Creator, YouTuber, এবং Professional Content Writer। গত ৪ বছরেরও বেশি সময় ধরে আমি নিয়মিতভাবে সরকারি প্রকল্প, চাকরি সংক্রান্ত তথ্য, ক্যারিয়ার গাইড, স্কলারশিপ, ও অনলাইন ফর্ম ফিলাপ সংক্রান্ত বিষয়গুলো সাধারণ মানুষের কাছে সহজ ভাষায় উপস্থাপন করে আসছি।