পশ্চিমবঙ্গ রাজ্য বাজেট ২০২৬-২৭| নতুন চাকরি, যুব শক্তি প্রকল্প, বেতন বৃদ্ধি, DA নিয়ে ঘোষণা

Spread the love

রাজ্যের সমস্ত জনসাধারণের জন্য দারুন খুশির খবর। আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে বিজেপি সরকার আসার পর গত ২২ শে জুন ২০২৬ তারিখে ২০২৬-২৭ অর্থ বর্ষের জন্য বাজেট ঘোষণা করা হলো। যেখানে বিভিন্ন সামাজিক প্রকল্প, উন্নয়ন কর্মসূচি, নতুন নিয়োগ, বেতন বৃদ্ধি, পরিকাঠামো উন্নয়ন, ব্যবসা প্রতিষ্ঠান, ইত্যাদি সমস্ত কিছু নিয়ে উল্লেখ রয়েছে।

তাই আজকের এই পোষ্টের মাধ্যমে ও পশ্চিমবঙ্গ বাজেটের গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচি ও প্রকল্প এবং কয়েকটি ঘোষণা নিয়ে আলোচনা করছি।

West Bengal Budget 2026

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসার পর এই প্রথম বাজেট প্রকাশ হলো। বাজেট প্রকাশ করা হয়েছে গত ২২ শে জুন ২০২৬ তারিখে। সমস্ত দপ্তরের কথা মাথায় রেখে এবং সার্বিক উন্নয়নকে লক্ষ্য করে এই বাজেট তৈরি করা হয়েছে। বাজেট ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত মহাশয়।

মোট কত টাকা বরাদ্দ করা হয়েছে?

সমস্ত দপ্তর, সমস্ত উন্নয়নমূলক কর্মসূচি মিলিয়ে ২০২৬-২৭ এর বাজেটের জন্য মোট অর্থ বরাদ্দ করা হয়েছে ৪৩৮৭৭৫ কোটি টাকা। যা অন্যান্য পূর্বের রাজ্য বাজেটের তুলনায় অনেকটাই বেশি। নিচে কয়েকটি বিভাগের জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে দেখুন।

  • মহিলা ও শিশু বিকাশ এবং সমাজকল্যাণ বিভাগ= ৫২৩০৮.৫০ কোটি টাকা
  • বিদ্যালয় শিক্ষা বিভাগ = ৪৪৯৪৮.২১ কোটি টাকা
  • পৌর ও নগর উন্নয়ন বিভাগ= ১৪৬০৯.৭৭ কোটি টাকা
  • কৃষি বিভাগ= ৮৫৬৫.৮৪ কোটি টাকা
  • প্রানী সম্পদ উন্নয়ন বিভাগ= ১৪০৪.৪২ কোটি টাকা
  • খাদ্য ও সরবরাহ বিভাগ = ৮০৫৩.০৩ কোটি টাকা
  • জনস্বাস্থ্য কারিগরি বিভাগ = ১২৯৩৫.৩৩ কোটি টাকা

এইরকম ভাবে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি বিভাগের জন্য আলাদা আলাদা টাকা বরাদ্দ করা হয়েছে ২০২৬-২৭ এর বাজেটে।

বাজেটে কি কি ঘোষণা করা হয়েছে?

সম্পূর্ণ বাজেট ৬২ পৃষ্ঠার একটি বই। যেখানে প্রত্যেকটি বিভাগ, প্রত্যেকটি উন্নয়নমূলক কর্মসূচি এবং পরিকাঠামগত উন্নয়ন কর্মসূচি, বিকাশমূলক কর্মসূচি নিয়ে ঘোষণা করা হয়েছে। তার মধ্যে কয়েকটি মূল মূল ঘোষণা। নিচে আলোচনা করা হলো।

রাজ্যের মহিলাদের জন্য কি কি ঘোষণা করা হলো-

১) রাজ্যের সরকারি এবং সরকার পোষিত কলেজে ভর্তির সময় অবিবাহিত মেয়েদের জন্য এককালীন ৫০ হাজার টাকা দেওয়া হবে।

২) সরকারি চাকরিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

৩) ২৫-৬০ বছর বয়সী মহিলাদের জন্য অন্নপূর্ণা ভান্ডার চালু করা হয়েছে, যার মাধ্যমে প্রতিমাসে তিন হাজার টাকা দেওয়া হবে। এই শুধুমাত্র অন্নপূর্ণা যোজনার জন্য ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

৪) সরকারি বাসে মহিলাদের সম্পূর্ণ ফ্রিতে যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে।

৫) অন্তঃসত্ত্বা মায়েদের জন্য সব মিলিয়ে ২১০০০ টাকা দেওয়া হবে।

৬) আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, সহায়িকা দের ৫০০০ টাকা বেতন বৃদ্ধি করা হয়েছে।

৬) রাজ্যের মধ্যে ৬টি নতুন মহিলা কলেজ গড়ে তোলা হবে।

৭) নারী সুরক্ষা আরো শক্তিশালী করতে প্রতিটি মহকুমায় একটি করে মহিলা থানা এবং স্কোয়াড তৈরি হবে।

৮) বিধবা মহিলাদের ভাতা ৫০০ টাকা বৃদ্ধি করা হয়েছে। এখন ১৫০০ টাকা দেওয়া হবে।

রাজ্যের নতুন নিয়োগ সংক্রান্ত কি ঘোষণা হলো

১) এই ২০২৬-২৭ অর্থ বর্ষের মধ্যে মোট ১ লাখ নতুন নিয়োগ করবে রাজ্য সরকার। যার মধ্যে পুলিশে ২০০০০,  শিক্ষক- অশিক্ষক কর্মী ৫০০০০ এবং অন্যান্য দপ্তর মিলিয়ে মোট ১ লাখ নিয়োগ করবে।

২) সরকারি পদে আবেদনের বয়সের ঊর্ধ্বসীমায় ৫ বছরের ছাড় দেওয়া হবে।

বেতন বৃদ্ধি নিয়ে কি ঘোষণা করা হলো

১) বয়স্ক ভাতা বিধবা ভাতা মানবিক ভাষায় আগে যা ছিল আবার নতুনভাবে ৫০০ টাকা বৃদ্ধি করা হলো।

২) সিভিক ভলেন্টিয়ার, Village পুলিশ, NVF, হোমগার্ড দের আরো বেতন ২০০০ টাকা বৃদ্ধি করা হলো।

৩) রাজ্যের সরকারি কর্মচারীদের DA আগে দিয়েছিল ১৮% এখন ২০% বাড়িয়ে বর্তমানে ৩৮% বৃদ্ধি হয়েছে। ১ অক্টোবর ২০২৬ তারিখ থেকে DA কার্যকর করা হবে।

৪) বিধায়ক তহবিলে আগে ৭০ লাখ টাকা ছিল। এখন বর্তমানে বেড়ে ১ কোটি টাকা করা হয়েছে।

৫) মিড ডে মিলের রাধু রাঁধুনিদের ১০০০ টাকা ভাতা বৃদ্ধি হলো।

বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় সম্পর্কে কি ঘোষণা করা হলো

১) ঝাড়গ্রামে আদিবাসী সম্প্রদায়ের জন্য একটি আদিবাসী বিশ্ববিদ্যালয় তৈরি করার প্রস্তাব দেওয়া হয়েছে।

২) উত্তরবঙ্গে একটি IIT এবং IIM স্থাপন করা হবে।

৩) IIT, NEET, JEE, CAT, CA ইত্যাদি প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য বিনামূল্য প্রশিক্ষণ দিতে কয়েকটি জেলায় Skill Development Centre স্থাপন করা হবে।

যুবকদের জন্য কি কি ঘোষণা করা হয়েছে

১) বেকার যুবকদের জন্য যুবশক্তি প্রকল্পের ঘোষণা করা হয়েছে। যেখানে গ্র্যাজুয়েট যুবকদের প্রতি মাসে ৩০০০ টাকা এবং অন্যান্যদের প্রতি মাসে ২০০০ টাকা দেওয়া হবে। আবেদন শুরু হবে অক্টোবর মাস থেকে।

২) সরকার কিংবা সরকারি প্রদত্ত কলেজের ছাত্র-ছাত্রী যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের এককালীন ৩০ হাজার টাকা আর্থিক সহায়তা করা হবে।

৩) যুবদের মধ্যে অ্যাথলেটিক্স, পেশাদার স্পোর্টস ট্রেনিং, পোর সায়েন্সের কোর্স ইত্যাদি প্রসারের জন্য একটি স্পোর্টস ইউনিভার্সিটি তৈরি করা হবে।

৪) ক্রীড়া সংস্কৃতিকে পুনর্জীবিত করতে নতুনভাবে “খেলো ইন্ডিয়া” চালু করা হবে।

এছাড়াও কৃষিক্ষেত্রে, প্রাণিসম্পদ, খাদ্য সরবরাহ এবং অন্যান্য ক্ষেত্রে প্রচুর ঘোষণা করা হয়েছে যা আপনি বাজেট বইতে দেখতে পারেন। আপনাদের সুবিধার্থে পশ্চিমবঙ্গ বাজেট ২০২৬-২৭ এর PDF নিচে দেওয়া আছে। সম্পূর্ণ বাংলা ভাষায় তাই আপনি নিজে ডাউনলোড করে পড়তে পারেন।

▪️ পশ্চিমবঙ্গ বাজেট ২০২৬-২৭: Download


Spread the love

Leave a Comment