বর্তমানে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে Ayushman Bharat Card নিয়ে। বিজেপি সরকার পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিল, সরকার গঠন করতে পারলে অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও Ayushman Bharat স্বাস্থ্য প্রকল্প চালু করা হবে। ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে।
তাই অনেকের মনেই প্রশ্ন, Ayushman Bharat Card কী? এই কার্ডে কত টাকা সুবিধা পাওয়া যায়? কারা আবেদন করতে পারবেন? কী কী ডকুমেন্ট লাগবে? কিভাবে আবেদন করতে হবে?
আজকের এই পোস্টে সহজ সরল ভাষায় সমস্ত তথ্য জেনে নিন।
Ayushman Bharat Card কী?
Ayushman Bharat হলো কেন্দ্রীয় সরকারের একটি স্বাস্থ্য প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে গরিব ও নিম্ন আয়ের পরিবারকে বিনামূল্যে চিকিৎসার সুবিধা দেওয়া হয়।
এই প্রকল্পের অধীনে একটি স্বাস্থ্য কার্ড দেওয়া হয়, যাকে সাধারণভাবে Ayushman Bharat Card বলা হয়। এই কার্ড ব্যবহার করে সরকারি ও বেসরকারি হাসপাতাল থেকে cashless চিকিৎসা করানো যায়।
কিভাবে Eligibility চেক করবেন?
আপনি PMJAY Beneficiary Portal-এ mobile number বা member ID দিয়ে beneficiary status চেক করতে পারবেন। যদি আপনি already beneficiary হন, member ID দিয়ে login করা যায়। Eligible কিন্তু verified না হলে Aadhaar OTP authentication-এর মাধ্যমে verification করা যায়।
কত টাকা পর্যন্ত সুবিধা পাওয়া যায়?
এই প্রকল্পের সবচেয়ে বড় সুবিধা হলো:
বছরে প্রতি পরিবারকে সর্বোচ্চ ₹৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমার সুবিধা দেওয়া হয়।
অর্থাৎ হাসপাতালে ভর্তি, অপারেশন, গুরুতর অসুখের চিকিৎসা ইত্যাদির খরচ সরকার বহন করতে পারে।
কী কী সুবিধা পাওয়া যায়?
এই কার্ডের মাধ্যমে সাধারণ মানুষ বিভিন্ন ধরনের সুবিধা পেতে পারেন।
প্রধান সুবিধাগুলি:
- বছরে ₹৫ লক্ষ পর্যন্ত চিকিৎসা সুবিধা।
- সরকারি ও বেসরকারি হাসপাতালে cashless treatment.
- অপারেশন ও বড় রোগের চিকিৎসা।
- হাসপাতালে ভর্তি খরচ কভার।
- অনেক ক্ষেত্রে পরীক্ষা ও ওষুধের সুবিধা।
- ভারতের বিভিন্ন রাজ্যে ব্যবহার করা যায়।
- পরিবারের একাধিক সদস্য সুবিধা পেতে পারেন।
- Ayushman Bharat Card কী? পশ্চিমবঙ্গে চালু হলে কারা পাবেন সুবিধা? জানুন সম্পূর্ণ তথ্য
- West Bengal Election Result 2026 – কিভাবে অনলাইনে রেজাল্ট চেক করবেন?
- WB Madhyamik Result 2026| মাধ্যমিক রেজাল্ট কিভাবে চেক করবেন?| Madhyamik Result Check
- UGC NET June 2026: আবেদন, যোগ্যতা, বয়সসীমা, ফি, পরীক্ষার প্যাটার্ন ও সম্পূর্ণ তথ্য
- CBSE Result 2026 Class 12 Date, Direct Link, How to Check Marks Online
কারা আবেদন করতে পারবেন?
মূলত নিম্ন আয়ের পরিবার এবং কেন্দ্রীয় সরকারের নির্ধারিত তালিকায় থাকা পরিবারগুলি এই সুবিধা পেতে পারেন।
সাধারণভাবে যাঁরা যোগ্য হতে পারেন:
- গরিব ও নিম্নবিত্ত পরিবার
- শ্রমিক পরিবার
- গ্রামীণ এলাকার বহু পরিবার
- রেশন কার্ডধারী পরিবার
- SECC ডাটাবেসে থাকা পরিবার
কী কী ডকুমেন্ট লাগতে পারে?
আবেদন বা verification করার সময় সাধারণত নিচের ডকুমেন্ট লাগতে পারে:
- Aadhaar Card
- Ration Card
- Mobile Number
- Voter Card
- Address Proof
- Family ID (যদি থাকে)
- Passport Size Photo
কিভাবে আবেদন করতে হবে?
বর্তমানে এই প্রকল্পের জন্য অনলাইন verification ও registration করা হয়।

আবেদন পদ্ধতি:
১) প্রথমত, Official portal বা Ayushman Bharat beneficiary website-এ যান।
২) মোবাইল নম্বর দিয়ে লগইন করুন।
৩) তারপর, Eligibility check করুন।
৪) Aadhaar OTP verification সম্পূর্ণ করুন।
৫) যোগ্য হলে Ayushman Card generate করা যাবে।
কিভাবে চেক করবেন আপনার নাম আছে কিনা?
নাম চেক করার জন্য সাধারণত:
- মোবাইল নম্বর
- Aadhaar Number
- Ration Card Number দিয়ে beneficiary status চেক করা যায়।দিয়ে beneficiary status চেক করা যায়।
কোথায় চিকিৎসা করানো যাবে?
এই কার্ড ব্যবহার করে, সরকারি হাসপাতাল এবং অনুমোদিত private hospital এ চিকিৎসা করানো যাবে।
কোন চিকিৎসা covered নয়?
Official FAQ অনুযায়ী outpatient care, drug rehabilitation, cosmetic treatments, organ transplants, এবং fertility treatment PM-JAY-এ covered নয়।
পশ্চিমবঙ্গে কবে চালু হতে পারে?
বর্তমানে পশ্চিমবঙ্গে এই প্রকল্প নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক স্তরে আলোচনা চলছে। সরকারিভাবে পূর্ণাঙ্গ ঘোষণা এলে আবেদন প্রক্রিয়া ও অফিসিয়াল পোর্টালের তথ্য প্রকাশ করা হবে।
তাই নতুন আপডেট পাওয়ার জন্য অফিসিয়াল ওয়েবসাইট ও সরকারি ঘোষণা নজরে রাখুন।
তাই, Ayushman Bharat Card চালু হলে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জন্য এটি একটি বড় স্বাস্থ্য সুবিধা হতে পারে। বিশেষ করে গরিব ও নিম্ন আয়ের পরিবার কম খরচে বা বিনামূল্যে চিকিৎসার সুযোগ পেতে পারেন।
তবে আবেদন করার আগে অবশ্যই সরকারিভাবে প্রকাশিত নিয়ম ও eligibility দেখে নেবেন।
▪️PMJAY Official Website: Visit Here
▪️আরো সরকারি প্রকল্প: জানুন বিস্তারিত

আমি Biswajit Mandal, একজন অভিজ্ঞ Content Creator, YouTuber, এবং Professional Content Writer। গত ৪ বছরেরও বেশি সময় ধরে আমি নিয়মিতভাবে সরকারি প্রকল্প, চাকরি সংক্রান্ত তথ্য, ক্যারিয়ার গাইড, স্কলারশিপ, ও অনলাইন ফর্ম ফিলাপ সংক্রান্ত বিষয়গুলো সাধারণ মানুষের কাছে সহজ ভাষায় উপস্থাপন করে আসছি।