রাজ্যের ভূমিহীন কৃষিজনশ্রমিকদের আর্থিক নিরাপত্তা দেওয়ার উদ্দেশ্যে সরকার একটি বিশেষ বার্ষিক সহায়তা প্রকল্প চালু করেছে, যা হলো ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্প। অনেক শ্রমিক আছেন যাদের নিজের জমি নেই, অন্যের জমিতে কাজ করে জীবিকা নির্বাহ করেন। প্রাকৃতিক দুর্যোগ, মৌসুমি কাজের অভাব বা আয়ের অনিশ্চয়তার কারণে তারা প্রায়ই সমস্যায় পড়েন। এই সমস্ত কৃষকদের আর্থিক সহায়তার জন্য এই প্রকল্প চালু করা হয়েছে।
এই পোস্টে অফিসিয়াল নোটিশ অনুযায়ী স্কিমের সম্পূর্ণ তথ্য সহজ ভাষায় তুলে ধরা হলো।
সম্পর্কিত পোস্ট পড়ুন
যুব সাথী প্রকল্প ফর্ম ফিলাপ ২০২৬| প্রতি মাসে ১৫০০ টাকা| কিভাবে আবেদন করবেন?
Bhumihin Khet Majdur স্কিমের উদ্দেশ্য
- ভূমিহীন কৃষিজনশ্রমিকদের আর্থিক সুরক্ষা প্রদান
- গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা
- দরিদ্র শ্রমজীবী পরিবারের আয় বৃদ্ধি করা
- কৃষিনির্ভর পরিবারের জীবনযাত্রার মান উন্নত করা
আর্থিক সহায়তার পরিমাণ
বছরে মোট সহায়তা: ₹4,000/-
সাধারণত দুই কিস্তিতে প্রদান করা হয় প্রতিটি কিস্তি: ₹2,000/- অর্থ সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে।
কারা আবেদন করতে পারবেন (যোগ্যতা)
১) আবেদনকারী অবশ্যই ভূমিহীন কৃষি জনশ্রমিক হতে হবে।
২) নিজের নামে চাষযোগ্য জমি থাকা যাবে না।
৩) অন্যের জমিতে শ্রমিক হিসেবে কাজ করেন এমন ব্যক্তি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবে।
৪) প্রয়োজনীয় নথি ও স্ব-ঘোষণাপত্র জমা দিতে হবে।
৫) এবং ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে।
প্রয়োজনীয় নথিপত্র
আবেদন করার সময় নিচের ডকুমেন্টগুলি লাগবে:
- আধার কার্ড
- ভোটার কার্ড বা পরিচয়পত্র
- ব্যাংক পাসবুকের প্রথম পৃষ্ঠা বা ক্যান্সেলড চেক
- পাসপোর্ট সাইজ ছবি
- ভূমিহীনতার স্ব-ঘোষণাপত্র (Self Declaration)
- প্রযোজ্য ক্ষেত্রে জাতি বা অন্যান্য সার্টিফিকেট
সব কাগজপত্র পরিষ্কার ও সঠিক হতে হবে। এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট এর সঙ্গে আধার লিঙ্ক থাকতে হবে।
- বার্ধক্য/ বিধবা/ প্রতিবন্ধী ভাতা প্রকল্পের স্ট্যাটাস চেক| Old Age Pension Status Check|Samarth Portal
- WBPSC Clerkship Recruitment : মাধ্যমিক পাশেই সরকারি চাকরি| আবেদন, যোগ্যতা, পরীক্ষা ও সিলেবাস
- পশ্চিমবঙ্গ পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেট অনলাইন আবেদন ২০২৬: ডকুমেন্ট, স্ট্যাটাস চেক ও ডাউনলোড
- মূখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা|MMSBY Form Fill Up West Bengal| কি কি ডকুমেন্টস লাগবে?
- সেবা সেতু অভিযান: Seba Setu Abhiyan| Seba Setu Camp Kobe Hobe| Seba Setu Official Website
আবেদন পদ্ধতি ( Bhumihin Khet Majdur Form Fill Up)
এই ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্পের জন্য কিভাবে আবেদন করবেন তা নিয়ে নিচে আলোচনা করা হয়েছে।
১) প্রথমেই নিচের লিঙ্ক থেকে ভূমিহীন ক্ষেতমজুর ফর্ম ডাউনলোড করুন অথবা ক্যাম্প অফিসে গিয়ে ফর্ম সংগ্রহ করুন।
২) এবার ফর্মটি সঠিকভাবে পূরণ করতে হবে। যাবতীয় তথ্য দিয়ে ফিলাপ করতে হবে। যেমন – নাম, বাবার নাম, আধার কার্ডের নম্বর, ঠিকানা, ব্যাংক একাউন্ট তথ্য, ইত্যাদি।
৩) সমস্ত প্রয়োজনীয় নথি সংযুক্ত করতে হবে। নিচে যাবতীয় ডকুমেন্টস এর লিস্ট দেওয়া হয়েছে।
৪) এবং আবেদন পত্র টি নির্দিষ্ট ক্যাম্প বা অফিসে জমা দিতে হবে।
৫) আবেদন জমার রসিদ সংগ্রহ করে রাখতে হবে
তবে ভুল তথ্য দিলে আবেদন বাতিল হতে পারে। এবং আপনি কৃষক বন্ধু, লক্ষীর ভান্ডার, অন্যান্য প্রকল্পের টাকা পেলে এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না।
যাচাই প্রক্রিয়া
স্থানীয় পঞ্চায়েত বা ব্লক অফিস আবেদন যাচাই করবে।
আবেদনকারীর ভূমিহীন অবস্থা যাচাই করা হবে।
ব্যাংক ও আধার তথ্য মিলিয়ে দেখা হবে।
সব তথ্য সঠিক হলে অনুমোদন দেওয়া হবে।
কিভাবে টাকা দেওয়া হবে?
DBT (Direct Benefit Transfer) মাধ্যমে টাকা প্রদান করা হবে
সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে অর্থ পাঠানো হবে
আধার ও ব্যাংক অ্যাকাউন্ট লিংক থাকতে হবে
গুরুত্বপূর্ণ সতর্কতা
১) একাধিকবার আবেদন করলে আবেদন বাতিল হতে পারে।
২) ভুল তথ্য দিলে ভবিষ্যতে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।
৩) কোনো দালালের মাধ্যমে আবেদন করবেন না।
৪) শুধুমাত্র সরকারি নির্দেশ অনুযায়ী আবেদন করুন।
Conclusion
ভূমিহীন কৃষি শ্রমিকদের জন্য এই বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্প একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। যাদের নিজের জমি নেই এবং কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন, তাদের জন্য এই স্কিম বাস্তব সহায়তা প্রদান করে। আবেদন করার আগে সব কাগজপত্র প্রস্তুত রাখুন এবং সঠিক তথ্য দিয়ে ফরম পূরণ করুন। সরকারি নিয়ম মেনে আবেদন করলে নির্ধারিত সময়ে অর্থ সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাওয়া যাবে। যদি আপনাদের এই সম্বন্ধে কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করে জানাতে পারেন।
▪️ ভূমিহীন ক্ষেতমজুর: Status Check Online
▪️আবেদন ফর্ম: Download Link
▪️Official Website: Visit Here
▪️ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্প: Notification
▪️আরো সরকারি প্রকল্প: Apply Online

আমি Biswajit Mandal, একজন অভিজ্ঞ Content Creator, YouTuber, এবং Professional Content Writer। গত ৪ বছরেরও বেশি সময় ধরে আমি নিয়মিতভাবে সরকারি প্রকল্প, চাকরি সংক্রান্ত তথ্য, ক্যারিয়ার গাইড, স্কলারশিপ, ও অনলাইন ফর্ম ফিলাপ সংক্রান্ত বিষয়গুলো সাধারণ মানুষের কাছে সহজ ভাষায় উপস্থাপন করে আসছি।
