কন্যাশ্রী প্রকল্প রাজ্যের মেয়েদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রকল্প যার মধ্য দিয়ে প্রাপ্তবয়স্ক অবিবাহিত মেয়েদের প্রতি মাসে টাকা দেওয়া হয় এবং এককালীন ২৫ হাজার টাকার সহায়তা দেওয়া হয়ে থাকে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে চালু করা হয়েছে এই কন্যাশ্রী প্রকল্প। যে প্রকল্পের মধ্য দিয়ে অবিবাহিত মহিলাদের Higher Education, এবং অল্প বয়সে বিবাহ দেওয়ার প্রবণতাকে কমানোর জন্য এই প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়া হয়, যাতে মেয়েরা শিক্ষাক্ষেত্রে এগিয়ে যায়।

কন্যাশ্রী প্রকল্প কি?
শিক্ষার ক্ষেত্রে মেয়েদের সহায়তা করার জন্য রাজ্য সরকারের তরফ থেকে এমন উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে অর্থনৈতিক সমস্যার কারণে কোন পরিবার ১৮ বছরের আগে কোন মেয়ে সন্তানের বিবাহের ব্যবস্থা না করে। এবং এইরকম নতুন উদ্যোগের জন্য এই প্রকল্প আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি লাভ করেছে।
তাই আজকের এই পোষ্টের মাধ্যমে আমরা বিস্তারিত আলোচনা করব এই কন্যাশ্রী প্রকল্প নিয়ে, সঠিক তথ্য পাওয়ার জন্য পোস্টটি শেষ পর্যন্ত পড়ুন এবং শেয়ার করুন।
কারা আবেদন করতে পারবে?
এই প্রকল্পের মধ্য দিয়ে শুধুমাত্র রাজ্যের মেয়েরাই আবেদন করতে পারবে, মেয়েদের উচ্চ শিক্ষার জন্য রাজ্য সরকারের তরফ থেকে এই প্রকল্প চালু করা হয়েছে। তাই কোন শ্রেণীতে পড়লে কোন ফর্ম ফিলাপ করতে হবে? এবং কোন ফর্ম ফিলাপ করলে কত টাকা প্রতি মাসে পাওয়া যাবে? নিচে বিস্তারিত আলোচনা করা হলো-
এই স্কীমের আওতায় তিনটি ধাপে টাকা দেওয়া হয়। যেমন –
- K1: বার্ষিক বৃত্তি – ১০০০ টাকা
- K2: এককালীন বৃত্তি – ২৫০০০ টাকা
- K3: মাসিক বৃত্তি – ২০০০-২৫০০ টাকা
উপরের দেওয়া তিনটি আলাদা আলাদা ভাবে টাকা পাওয়ার জন্য নির্দিষ্ট শর্তাবলী পূরণ করতে হবে যেমন-
বার্ষিক বৃত্তি পাওয়ার যোগ্যতা(K1)
- ছাত্রীর বয়স ১৩ বছরের বেশি এবং ১৮ বছরের কম হতে হবে।
- ছাত্রীকে অন্তত অষ্টম শ্রেণীতে পড়াশোনা করতে হবে।
- ছাত্রীকে অবিবাহিতা হতে হবে।
এককালীন বৃত্তি পাওয়ার জন্য যোগ্যতা (K2)
- আবেদন করার সময় ছাত্রীর বয়স ১৮ বছর এর বেশি হতে হবে এবং ১৯ বছরের কম হতে হবে।
- ছাত্রীকে পাঠরত অবস্থায় এই টাকা দেওয়া হয়ে থাকে।
মাসিক বৃত্তি পাওয়ার যোগ্যতা (K3)
- আবেদনকারীকে অবশ্যই একজন স্নাতক হতে হবে।
- স্নাতক পরীক্ষায় কমপক্ষে ৪৫ শতাংশ নাম্বার পেয়ে পাশ করতে হবে।
- বিজ্ঞান নিয়ে পাঠরত ছাত্রীদের প্রতি মাসে ২৫০০ টাকা দেওয়া হবে।
- বাণিজ্য ও কলা বিভাগে পাঠরত ছাত্রীদের প্রতি মাসে ২ হাজার টাকা দেওয়া হবে।
- এই বৃত্তির জন্য ছাত্রীদের বয়সের কোনো উর্ধ্বসীমা দেখা হয় না।
কিভাবে আবেদন করতে হবে?
কন্যাশ্রী প্রকল্পের জন্য অনলাইন আবেদন করা যায় না। এর জন্য ফর্ম সংগ্রহ করতে হবে পাঠরত স্কুল থেকে এবং ফর্মের সঙ্গে যাবতীয় ডকুমেন্টস জমা করতে হয়। যে স্কুল প্রতিষ্ঠানে পড়াশোনা করছে ওখানে কন্যাশ্রী প্রকল্পের ফর্ম পাওয়া যাবে।
- কন্যাশ্রী ফর্ম সংগ্রহ করুন।
- যাবতীয় সঠিক তথ্য দিয়ে ফর্ম ফিলাপ করুন।
- ফর্মের সঙ্গে যাবতীয় ডকুমেন্টস দিয়ে ফর্মটি শিক্ষাপ্রতিষ্ঠানে জমা করুন। ফর্মের সঙ্গে কি কি ডকুমেন্টস লাগবে নিচে বিস্তারিত আলোচনা করা রয়েছে
- ফর্ম জমা দেওয়ার পর Acknowledgement Slip সংগ্রহ করুন।
কি কি ডকুমেন্টস লাগবে?
কন্যাশ্রী প্রকল্পের টাকা পাওয়ার জন্য সঠিক ফর্ম ফিলাপ করার সাথে সাথে সঠিক ডকুমেন্টস লাগবে তাই ফর্মের সঙ্গে কি কি সঠিক ডকুমেন্টস গুলি যুক্ত করবেন নিজে দেওয়া হলো। যেমন –
- আবেদনকারীর জন্ম সার্টিফিকেট
- পিতামাতার ভোটার কার্ড
- আধার কার্ড
- অবিবাহিত ঘোষণাপত্র
- Bank Account পাশবই
- Disable Certificate (if applicable)
তবে আপনি যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন যেখান থেকে আপনি ফ্রমটি সংগ্রহ করবেন ওইখানে ফর্ম নেওয়ার সময় যাবতীয় তথ্য জিজ্ঞাসা করে নেবেন।
আবেদন পত্র জমা দেওয়ার ২-৩ মাসের মধ্যে আবেদনকারীর ব্যাংকে প্রাপ্ত টাকা পাঠানো হবে। এবং কন্যাশ্রী প্রকল্পের সমস্ত যাবতীয় সমস্ত তথ্য আপনার মোবাইল নাম্বার এ পাঠানো হবে।
kanyashree Application Status Check
কন্যাশ্রী প্রকল্পের স্ট্যাটাস চেক করার জন্য অনলাইন-এ অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে চেক করতে পারেন। এই স্ট্যাটাস চেক আপনি আপনার মোবাইল ফোন থেকে করতে পারেন কিংবা ল্যাপটপ, কম্পিউটার থেকেও করতে পারেন।

- প্রথমে বছর সিলেকশন করুন (Session)
- তারপর Scheme সিলেকশন করুন।
- আপনার Application ID Enter করুন।
- আপনার জন্ম তারিখ সিলেকশন করুন।
- Captcha বসিয়ে Submit অপশনে ক্লিক করুন।
তবে মনে রাখবেন কন্যাশ্রী প্রকল্প শুধুমাত্র ওই সমস্ত মেয়েদের দেওয়া হয়ে থাকে, যারা অবিবাহিত এবং যারা পড়াশোনা করছে। তার জন্য বিবাহিত মহিলাদের কোনরকম এই প্রকল্পের সুবিধা দেওয়া হয় না। কারণ এই প্রকল্প চালু করা হয়েছে যাতে অল্প বয়সে কোন মেয়ে বিবাহ না করে এবং শিক্ষা ক্ষেত্রে প্রগতি করতে পারে।
Frequently Asked Questions
কন্যাশ্রী প্রকল্প কি?
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে শুধুমাত্র অবিবাহিত মহিলাদের শিক্ষা ক্ষেত্রে সাহায্য করার জন্য এবং ১৮ বছরের নিচে মেয়েদের বিবাহ বন্ধ করার জন্য এই কন্যাশ্রী প্রকল্প চালু করা হয়। এই প্রকল্পের মাধ্যমে অবিবাহিত মহিলাদের এককালীন ২৫ হাজার টাকা দেওয়া হয়।
কন্যাশ্রী প্রকল্পের জন্য কিভাবে আবেদন করতে হয়?
এই প্রকল্পের জন্য মেয়েরা যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছে ওখানেই আবেদনপত্র জমা করতে হয় এবং আবেদন করতে হয়।
কন্যাশ্রী প্রকল্পের জন্য কি বিবাহিত মহিলারা আবেদন করতে পারে?
না, এই প্রকল্পের জন্য শুধুমাত্র ও অবিবাহিত মহিলাদের টাকা দেওয়া হয়।
কত বছর বয়স পূর্ণ হলে এককালীন ২৫ হাজার টাকা দেওয়া হয়?
মেয়েদের যখন বয়স ১৮ বছর কিংবা ১৮ বছর এর বেশি হয়ে যাবে তখন k2 ফর্ম ফিলাপ করে এককালীন ২৫ হাজার টাকা পেতে পারে।
Conclusion
তাই এককথায় বলা যায় এই প্রকল্প সমস্ত মেয়েদের একটি সহায়তা প্রদান করে তাদের শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে এই প্রকল্প চালু করা হয়েছিল দুটি কারণে প্রথম কারণ- মেয়েদের শিক্ষা ক্ষেত্রে সাহায্য করা, এবং দ্বিতীয় কারণ- যাতে মেয়েরা টাকার অভাবে অল্প বয়সে পড়াশোনা ছেড়ে বিবাহ না করে। তাই আপনি যদি এই প্রকল্পের জন্য Eligible হয়ে থাকেন এবং এই প্রকল্পের লাভ উঠাতে চান আজই আবেদন করুন। ধন্যবাদ।
কন্যাশ্রী অফিশিয়াল ওয়েবসাইট : Visit Here
Our Official Website: Click Here
Application Status Check: Visit Site

আমি Biswajit Mandal, একজন অভিজ্ঞ Content Creator, YouTuber, এবং Professional Content Writer। গত ৪ বছরেরও বেশি সময় ধরে আমি নিয়মিতভাবে সরকারি প্রকল্প, চাকরি সংক্রান্ত তথ্য, ক্যারিয়ার গাইড, স্কলারশিপ, ও অনলাইন ফর্ম ফিলাপ সংক্রান্ত বিষয়গুলো সাধারণ মানুষের কাছে সহজ ভাষায় উপস্থাপন করে আসছি।