যুব সাথী প্রকল্প কি? কিভাবে Yuba Sathi Form Fill Up করবেন? Yuba Sathi প্রতি মাসে ১৫০০ টাকা

Spread the love

এখন বর্তমানে চালু করা হয়েছে রাজ্য সরকারের নতুন প্রকল্প যুব সাথী। আবেদন করলেই প্রতি মাসে ১৫০০ টাকা দেওয়া হবে। আগামী ১ লা এপ্রিল ২০২৬ তারিখ থেকে টাকা দেওয়ার কাজ শুরু হবে। যার জন্য এখন (১৫-২৬) শে ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন পত্র জমা নেওয়া হচ্ছে। তবে আবেদন করার আগে এর গুরুত্বপূর্ণ শর্ত জানতে হবে। এবং সঠিকভাবে ফর্ম ফিলাপ করে জমা করতে হবে। তাই আজকের এই পোষ্টের মাধ্যমে এই যুব সাথী প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা করবো। তাই শেষ পর্যন্ত পোস্টটি পড়ুন।

আজকের আলোচ্য বিষয়:

১) যুব সাথী প্রকল্প কি?

২) কারা আবেদন করতে পারবে?

৩) যুব সাথী ফর্ম কোথায় পাবেন?

৪) কিভাবে ফর্ম ফিলাপ করবেন?

৫) কারা আবেদন করতে পারবেন না?

৬) ফর্ম কোথায় জমা করবেন? ক্যাম্প কোথায়?

৭) কবে থেকে টাকা দেওয়া শুরু হবে?

আরো পোস্ট পড়ুন

রেলের গ্রুপ-ডি নিয়োগ ২০২৬| মাধ্যমিক পাশে রেলের চাকরি| এখুনি আবেদন করুন

যুব সাথী প্রকল্প কি?

পশ্চিমবঙ্গ রাজ্যের বেকার ছেলে এবং মেয়েদের আর্থিক সহায়তা করার জন্য চালু করা হয়েছে এই Yuba Sathi Prakalpa. এই প্রকল্পের আবেদন করলে প্রতি মাসে ১৫০০ টাকা সরাসরি ব্যাংক একাউন্ট এ দেওয়া হবে। তাই আবেদনকারীর ব্যাংক একাউন্ট এর সঙ্গে আধার লিঙ্ক থাকতে হবে। এই টাকা আগামী ৫ বছর পর্যন্ত দেওয়া হবে। Unemployed যুবক যুবতীদের আর্থিক সহায়তা করার জন্য এই যুব সাথী প্রকল্প চালু করা হয়েছে।

কারা আবেদন করতে পারবে?

যুব সাথী প্রকল্পের আবেদন করার আগে এর যোগ্যতা কি কি রয়েছে তা নিয়ে নিচে আলোচনা করা হয়েছে দেখুন।

  • মিনিমাম মাধ্যমিক পাশ করতে হবে।
  • বয়স (২১-৪০) বছরের মধ্যে হতে হবে।
  • পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • স্কলারশিপ বাদে পশ্চিমবঙ্গ সরকারের অন্য কোনো প্রকল্পের টাকা পেলে এই যুব সাথী প্রকল্পের জন্য আবেদন করা যাবে না।

যুব সাথী ফর্ম কোথায় পাবেন?

এই Yuba Sathi প্রকল্পের জন্য নতুন ওয়েবসাইট চালু করা হয়েছে https://sportsandyouth.wb.gov.in এই ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করতে পারবেন।

Yuba Sathi Website এ যাওয়ার পর News & Update অপশনে ক্লিক করুন। এবং 2026 অপশনে ক্লিক করুন। এখানে আপনি সমস্ত ফর্ম এবং নোটিফিকেশন ডাউনলোড করতে পারবেন।

কিভাবে ফর্ম ফিলাপ করবেন? (Offline)

যুব সাথী প্রকল্পের ফর্ম অফলাইনে ফিলাপ করে ক্যাম্প অফিসে গিয়ে জমা করতে হবে। অনলাইন আবেদন শুরু হলে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

Yuba Sathi Prakalpa
WB Yuba Sathi Application Form

১) আবেদন ফর্ম সম্পূর্ণ ইংরেজিতে বড়ো হাতের লেখায় ফিলাপ করতে হবে।

২) ফর্মে আপনার পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে সিগনেচার করতে হবে।

৩) তারপর আপনার নাম, বাবার নাম, আধার কার্ডের নম্বর, মোবাইল নাম্বার দিতে হবে।

৪) এবার আপনার জন্ম তারিখ, Category information, মায়ের নাম, ঠিকানা, ব্যাংক একাউন্ট তথ্য দিয়ে সঠিকভাবে ফিলাপ করতে হবে।

৫) এবং ফর্মের শেষে আপনার signature এবং তারিখ বসিয়ে ফর্ম জমা করতে হবে।

এবং ক্যাম্প অফিসে আবেদন ফর্ম জমা দেওয়ার পর Receipt সংগ্রহ করবেন যা পরবর্তীতে status চেক করার জন্য প্রয়োজন হবে।

কিভাবে অনলাইন আবেদন করতে হবে?

এখন বর্তমানে যুব সাথী প্রকল্পের জন্য অনলাইন আবেদন শুরু হয়েছে। খুব সহজেই মোবাইল থেকে অনলাইন আবেদন করতে পারবেন। কিভাবে অনলাইন আবেদন করতে হবে নিচে আলোচনা করা হয়েছে।

অনলাইন আবেদন তিনটি ধাপে করতে হবে:

  • Basic Details
  • Documents Upload
  • Final Submit

১) প্রথমত আপনার নাম, বাবার নাম, আধার কার্ডের নম্বর, মোবাইল নাম্বার, Category, শিক্ষাগত যোগ্যতা, ব্যাংক একাউন্ট তথ্য দিয়ে ফর্ম ফিলাপ করতে হবে।

২) তারপর যাবতীয় ডকুমেন্টস আপলোড করতে হবে। যেমন – মাধ্যমিক Admit card, Marksheet, Aadhaar card, Voter id card, Caste certificate, Photo এবং Signature.

৩) তারপর Final Submit করতে হবে। আপনাকে Application Id দেওয়া হবে। ওই নাম্বার দিয়ে Status Check করতে হবে।

কারা আবেদন করতে পারবেন না?

এই যুব সাথী প্রকল্পের জন্য সবাই আবেদন করতে পারবেন না। এখানে কিছু গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে যেগুলো আপনাদের জানতে হবে।

  • ২১ বছরের কম বয়স হলে আবেদন করা যাবে না।
  • স্কলারশিপ বাদে পশ্চিমবঙ্গ সরকারের অন্য কোনো প্রকল্পের টাকা পেলে এই যুব সাথী প্রকল্পের জন্য আবেদন করা যাবে না। যেমন – কৃষকবন্ধু , লক্ষীর ভান্ডার ইত্যাদি প্রকল্পের টাকা পেলে এই যুব সাথী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না।
  • কোনো চাকরি করলে আবেদন করা যাবে না।
  • ৪০ বছরের উর্ধ্বে বয়স হলে আবেদন করতে পারবেন না।

ফর্ম কোথায় জমা করবেন? ক্যাম্প কোথায়?

ফর্ম জমা নেওয়ার তারিখ: (১৫-২৬ ফেব্রুয়ারি ২০২৬)

প্রতিটি বিধানসভা কেন্দ্রের অধীনে ক্যাম্প অফিসে গিয়ে আবেদন পত্র জমা করতে হবে। কিভাবে আপনার বিধানসভা কেন্দ্রের ক্যাম্প লিস্ট চেক করবেন নিচে আলোচনা করা হয়েছে।

১) প্রথমত Yuba Sathi Website এ ভিজিট করুন।

২) তারপর Find Your Camp অপশনে ক্লিক করুন।

৩) আপনার জেলার নাম, বিধানসভা কেন্দ্রের নাম, এবং ব্লকের নাম সঠিকভাবে Selection করুন।

৪) আপনার দেওয়া সমস্ত ঠিকানা অনুযায়ী আপনার এলাকার ক্যাম্প অফিসের নাম নিচের দিকে দেখতে পাবেন। এবং এখানে তারিখ এবং Maps এর লিঙ্ক দেওয়া হয়েছে। আপনি খুব সহজেই এখানে সমস্ত ক্যাম্প লিস্ট দেখতে পাবেন।

কবে থেকে টাকা দেওয়া শুরু হবে?

বর্তমানে শুধুমাত্র ফর্ম জমা নেওয়া শুরু হয়েছে। ১৫-২৬ শে ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন পত্র জমা নেওয়া হবে প্রতিটি বিধানসভা কেন্দ্রের ক্যাম্প অফিসে। তবে টাকা দেওয়ার কাজ শুরু হবে আগামী ১ লা এপ্রিল ২০২৬ তারিখ থেকে। এবং আপনি চাইলে এখন বর্তমানে অনলাইনে আবেদন করতে পারবেন।

Frequently Asked Questions

যুব সাথী প্রকল্পে কত টাকা দেওয়া হবে?

এই প্রকল্পের আবেদন করলে প্রতি মাসে ১৫০০ টাকা দেওয়া হবে।

কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেলে এই যুব সাথী প্রকল্পের আবেদন করা যাবে?

না, অফিশিয়াল নোটিশ অনুযায়ী কোনো সরকারি প্রকল্পের টাকা পেলে এই প্রকল্পের জন্য আবেদন করা যাবে না।

যুব সাথী প্রকল্পের আবেদন পত্র জমা দেওয়ার শেষ তারিখ কবে?

আগামী ২৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত।

কবে থেকে ব্যাংক একাউন্টে টাকা দেওয়া হবে?

আবেদন Approved হলে আবেদনকারী আগামী ১ লা এপ্রিল ২০২৬ তারিখ থেকে টাকা পাবেন।

▪️যুব সাথী আবেদন পত্র: ডাউনলোড করুন

▪️ যুব সাথী অনলাইন আবেদন: Apply Link

▪️Yuba Sathi Prakalpa: Official Website

▪️Yuba Sathi Camp: Check Now

▪️আরো সরকারি প্রকল্প: এখানে আবেদন করুন


Spread the love

Leave a Comment