WBCS নিয়োগ ২০২৪-২৫|Eligibility, Exam Pattern and Syllabus

Spread the love

সমস্ত চাকরিপ্রার্থীদের জন্য দারুন খুশি খবর। এখন বর্তমানে পাবলিক সার্ভিস কমিশন বোর্ডের তরফ থেকে WBCS 2024 Notification প্রকাশ করা হয়েছে। তার জন্য রাজ্যের ছেলে ও মেয়েরা অনলাইনে আবেদন করতে পারবে। এখানে আবেদন করলে রাজ্যের মধ্যে চাকরি হবে। তাই আজকের এই পোস্টে WBCS New Vacancy সংক্রান্ত বিস্তারিত নিয়ে আলোচনা করবো। তাই অবশ্যই শেষ পর্যন্ত পোস্টটি পড়ুন।

WBCS পরীক্ষা কি?

এই WBCS পরীক্ষা হলো একটি রাজ্য স্তরের সিভিল সার্ভিস পরীক্ষা। যে পরীক্ষায় আপনি পাশ করলে পশ্চিমবঙ্গের উচ্চতর বিভাগে অফিসার পোস্টে চাকরি পেতে পারেন।WBPSC বোর্ড প্রতি বছর WBCS পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে। এখানে মোট চার ধরনের আলাদা আলাদা গ্রুপ রয়েছে এবং ওই গ্রুপের মধ্যে ভিন্ন ভিন্ন পোস্ট রয়েছে। যেখানে আপনি যেকোনো পোস্টে আবেদন করতে পারেন। যার জন্য আপনি অনলাইন আবেদন করতে পারবেন।

সম্পর্কিত পোস্ট পড়ুন

রেলের ক্লার্ক নিয়োগ চলছে|RRB NTPC Undergraduate Level Online Apply

WBCS 2024 Notification

WBPSC অর্থাৎ West Bengal Public Service Commission এর তরফ থেকে আজ ১৪ ই নভেম্বর ২০২৫ তারিখে WBCS 2024 Notification প্রকাশ করা হয়েছে। যেখানে মোট চার ধরনের গ্রুপ রয়েছে। যেমন – Group-A, Group-B, Group-C, Group-D. এখানে চাকরি পেলে রাজ্যের মধ্যে অফিসার লেভেলের চাকরি পাওয়া যাবে। তার জন্য সমস্ত শিক্ষার্থীদের এই WBCS চাকরি একটি স্বপ্ন হয়ে থাকে।

গুরুত্বপূর্ণ তারিখ

  • Notification Out: 14/11/2025
  • Online Apply Start: 18/11/2025
  • Close Application: 09/12/2025
  • Edit Window: 12 December – 18 DEC 2025

WBCS পোস্টের নাম

এখানে মোট তার ধরনের গ্রুপ রয়েছে, গ্রুপ অনুযায়ী ভিন্ন ভিন্ন পোস্টে আবেদন করা যাবে।

  • WBCS Group-A
  • WBCS Group-B
  • WBCS Group-C
  • WBCS Group-D

WBCS Group-A Post Details

1. West Bengal Civil Service (Executive)

2. Assistant Commissioner of Revenue in the integrated West Bengal Revenue Service

3. West Bengal Co-operative Service

4. West Bengal Labour Service

5. West Bengal Food and Supplies Service

6. West Bengal Employment Service (Except the post of Employment Officer Technical)

WBCS Group-B Post

West Bengal Police Service

WBCS Group C Post Details

1. Superintendent, District Correctional Home / Deputy Superintendent, Central Correctional Home

2. Joint Block Development Officer

3. Deputy Assistant Director of Consumer Affairs and Fair Business Practices

4. West Bengal Junior Social Welfare Service

5. West Bengal Subordinate Land Revenue Service, Grade-I

6. Assistant Commercial Tax Officer

7. Registrar (District Consumer Disputes Redressal Commission) / Joint Registrar (West Bengal State Consumer Disputes Redressal Commission)

8. Assistant Canal Revenue Officer (Irrigation)

9. Chief Controller of Correctional Services

WBCS Group D Post Details

1. Inspector of Co-operative Societies

2. Panchayat Development Officer under the Panchayat and Rural Development Department

3. Rehabilitation Officer under the Refugee Relief and Rehabilitation Department

যোগ্যতা/ Eligibility Criteria

এই WBCS পরীক্ষা দেওয়ার জন্য আপনাকে যোগ্যতা যাচাই করতে হবে। এই পরীক্ষা দিতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা কি দরকার? বয়সসীমা কি দরকার? নিজে আলোচনা করা হলো।

WBCS Education Qualification

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে শুধু মাত্র Graduation পাশ করলেই হবে। যেমন – B.A, B.Com, B.Sc, BBA, Etc যেকোনো শাখা থেকে মিনিমাম নাম্বার দিয়ে পাশ করলে এই পরীক্ষা দিতে পারেন।

তবে ডিপ্লোমা প্রার্থীরা WBCS-এর জন্য যোগ্য নন।

তবে,বাংলা পড়তে, লিখতে এবং কথা বলতে হবে।(যাদের মাতৃভাষা নেপালি তাদের জন্য বাধ্যতামূলক নয়)

WBCS 2025 Vacancy Age Limit

এখানে যেহেতু চারটি গ্রুপ রয়েছে, চারটি গ্রুপ অনুযায়ী বয়সসীমা আলাদা আলাদা।

  • Group-A: (২১-৩৬) বছর
  • Group-B: (২০-৩৬) বছর
  • Group-C: (২১-৩৬) বছর
  • Group-D:(২১-৩৯) বছর

তবে, SC,ST,OBC,PWD হলে বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পেয়ে যাবেন।

আরো পোস্ট পড়ুন

রাজ্যের গ্রুপ-সি ও গ্রুপ-ডি পোস্টে অনলাইন আবেদন চলছে। এখুনি আবেদন করুন

কিভাবে আবেদন করবেন?WBCS Online Application

আপনাদের আগেই বলেছি এই পরীক্ষা আয়োজন করে WBPSC বোর্ড। তাই WBCS পরীক্ষা এর অনলাইন আবেদন করতে WBPSC এর অফিশিয়াল ওয়েবসাইটে। কিভাবে আবেদন করতে হবে নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

১. প্রথমত, আপনাদের WBPSC Board এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।

২. দ্বিতীয়তঃ আপনার নাম, মোবাইল নাম্বার, E-mail ID, ইত্যাদি দিয়ে রেজিস্টার করুন/Sign-up করুন।

৩. এবার Username & Password দিয়ে Login করুন।

৪. আবেদন পত্র টি সঠিকভাবে সঠিক তথ্য দিয়ে ফিলাপ করুন। যেমন – Address, Father name, Post, Caste, Aadhar no, Date of birth, Etc.

৫. আবেদন করার শেষে নির্দিষ্ট ডকুমেন্টস গুলি আপলোড করুন। এবং Form Submit করুন।

৬. Application form, Acknowledgement Slip কাছে রাখুন পরবর্তীতে কাজে লাগতে পারে।

Application Fees

WBCS ফর্ম ফিলাপ এর সময় আবেদন ফি 210/- টাকা + GST চার্জ।

তবে, SC/ST/PWD (শুধুমাত্র পশ্চিমবঙ্গ) = কোন ফি নেই।

WBCS Selection Procedure

  • Preliminary Exam
  • Mains Exam
  • Personality Test

আপনাকে Preliminary Exam শুধুমাত্র পাশ করতে হবে। Mains Exam+ Personality Test এর নাম্বার অনুযায়ী Merit লিস্ট বের হবে।

WBCS Preliminary Exam

প্রিলিমিনারি পরীক্ষা মোট ২০০ নাম্বারের হবে। যার জন্য ২ ঘন্টা ৩০ মিনিট সময় দেওয়া হবে। এখানে General Studies নামে একটি পেপার রয়েছে, যার মধ্যে মোট ৮ বিষয়ে প্রশ্নপত্র আসবে। নিচে ওই ৮ টি বিষয় সম্বন্ধে আলোচনা করা হলো।।

Preliminary Exam Syllabus

১) English (ইংরেজি)

Synonyms, Antonyms, Idioms & Phrases, Homophones, Phrasal verb, English Grammar, (HS level)[Noun, pronoun, adjective, verb, adverb, etc.], Preposition, Foreign word, One words Substitution, Miscellaneous, Error correction, ইত্যাদি।

২) Science (বিজ্ঞান)

WBCS Physics Syllabus (পদার্থবিদ্যা) – নিউটনের গতিসূত্র, কার্য -ক্ষমতা -শক্তি, উদস্থিতিবিদ্যা, ঘর্ষণ, নিউক্লিয়ার পদার্থ বিজ্ঞান, মহাকর্ষ, স্থিতিস্থাপকতা, সান্দ্রতা, তাপগতিবিদ্যা, শব্দ বিজ্ঞান, পরমাণু গঠন, তড়িৎ বিজ্ঞান, আলোকবিজ্ঞান, পৃষ্ঠটান, ইত্যাদি।

WBCS Chemistry Syllabus (রসায়নবিদ্যা) – পরমাণুর গঠন, পরমাণুর গঠন, জারণ বিজারণ, পর্যায় সারণি, অ্যাসিড-ক্ষার-লবণ, ধাতুবিদ্যা, দ্রবন, জৈব রসায়ন, গ্যাসের ধর্ম, কার্বন, তড়িৎ বিশ্লেষণ, পর্যায় সারণি, ইত্যাদি।

WBCS Biology Syllabus (জীববিদ্যা) – কোষ, জ্ঞানেন্দ্রিয়, মানবদেহের বিভিন্ন তন্ত্র, অন্তঃখরা গ্রন্থি, ভাইরাস ও ব্যাকটেরিয়া, উদ্ভিদ ও প্রাণীর কতকগুলি শারীরবৃত্তিক পদ্ধতি, অভিযোজন, অভিব্যক্তি, বাস্তুতন্ত্র এবং পরিবেশবিদ্যা, বংশগতি, মানুষের রোগবিদ্যা, ইত্যাদি।

WBCS Environment Syllabus (পরিবেশবিদ্যা) – পরিবেশ, বাস্তুতন্ত্র এবং এর কাজ, শিল্প ও পরিবেশ দূষণ, জলবায়ু পরিবর্তন, জীব বৈচিত্র্য এবং উপকূলীয় নিয়ন্ত্রণ, পরিবেশ সম্পর্কিত আন্দোলন আইন এবং প্রকল্প, Miscellaneous, ইত্যাদি।

৩) Current Affairs (কারেন্ট অ্যাফেয়ার্স)

পরীক্ষার আগে ১ থেকে ১.৫ বছরের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ২৫ টি প্রশ্ন আসে।

৪) History (ইতিহাস)

WBCS History Syllabus (ইতিহাস)
প্রাগৈতিহাসিক যুগ, প্রস্তর যুগ, সিন্ধু সভ্যতা, বৈদিক সভ্যতা, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, মগধের উত্থান, শিশুনাগ এবং নদ রাজবংশ, মৌর্য রাজত্ব, কুশান রাজত্ব, সাতবাহন রাজত্ব, গুপ্ত সাম্রাজ্য, শশাঙ্ক ও হর্ষবর্ধন, পাল রাজবংশ, সেন রাজত্ব, দক্ষিণ ভারতের ইতিহাস, দাস রাজত্ব, খলজী রাজত্ব, তুঘলক রাজত্ব, মুঘল রাজবংশ, মোগল সাম্রাজ্যের পরবর্তী সময়, মারাঠা, শিখ, সুফি ও ভক্তি আন্দোলন, ভারতে ইউরোপীয় শক্তির আগমন, ইত্যাদি।

৫) National Movement (ভারতের স্বাধীনতা সংগ্রাম)

সিপাহী বিদ্রোহ, উপজাতি বিদ্রোহ( কোল, সাঁওতাল, মুন্ডা, নীল বিদ্রোহ), কংগ্রেস পূর্ব রাজনৈতিক প্রতিষ্ঠান সমূহ, ভারতের জাতীয় কংগ্রেসের অধিবেশন, নরমপন্থী আন্দোলন, বঙ্গভঙ্গ, স্বদেশী, বয়কট ও চরমপন্থী আন্দোলন, গান্ধী যুদ্ধ, বিপ্লবী আন্দোলন, নেতাজি সুভাষচন্দ্র বোস, মুসলিম রাজনীতি, ব্রিটিশ শাসনাধীন ভারতের শিক্ষা, কমিউনিস্ট আন্দোলন, গভর্নর জেনারেল ও ভাইসরয়, ব্রিটিশ আইন, ইত্যাদি।

৬) WBCS Geography Syllabus (ভূগোল)

ভারতের বৃহৎ সমভূমি অঞ্চল সমূহের উৎপত্তি এবং ভূপ্রকৃতির বিভাজন, পূর্ব বাহিনী নদী, পশ্চিম বাহিনী নদী, উত্তরের সমভূমি এবং এর গুরুত্ব, হ্রদ এর প্রকারভেদ এবং ভারতের হ্রদ, থর মরুভূমি ও উপদ্বীপীয় অঞ্চল, ভারতের মালভূমি অঞ্চলের ভূপ্রকৃতি বিভাজন, ভারতের জলপ্রপাত এবং জলবিদ্যুৎ প্রকল্প, উপদ্বীপীয় অঞ্চল পাহাড় পর্বত এবং মালভূমির গুরুত্ব, ভারতের খাল, বাঁধ এবং জলসেচ ব্যবস্থা, জৈব বৈচিত্র্য, ভারতের অবস্থান, মৃত্তিকা, গিরিপথ, হিমবাহ এবং হিমালয়ের গুরুত্ব, ভারতের দ্বীপ, ভারতের খনিজ সম্পদ, ভূমিকম্প এবং অগ্ন্যুদগম, আদমশুমারি, নদী অববাহিকা, ভারতের কৃষি, গঙ্গা নদী, ব্রহ্মপুত্র নদী, অপ্রচলিত শক্তি, সিন্ধু নদী, ভারতের শিল্প, সাম্প্রতিক ঘটনা, ইত্যাদি।

পশ্চিমবঙ্গের ভূগোল – পশ্চিমবঙ্গের পরিচিতি, ভূপ্রকৃতি, প্রতিবেশী রাজ্য ও রাষ্ট্রসমূহ, খনিজ সম্পদ, শক্তি সম্পদ, শিল্প ও বানিজ্য, জলবায়ু, নদ-নদী, জলসেচ, উদ্ভিদ ও অরণ্য, মৃত্তিকা, জনবসতি ও জনসংখ্যা, ইত্যাদি।

৭) Polity & Economy (ভারতীয় অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান)

WBCS Economy Syllabus (অর্থনীতি) – অর্থনীতির প্রকারভেদ, জাতীয় আয়, জাতীয় ব্যাংকিং ব্যবস্থা, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আর্থিক নীতি, ভারতীয় কর ব্যবস্থা, মুদ্রা বাজার, বীমা ব্যবস্থা, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, নীতি আয়োগ, ভারতের কৃষি ব্যবস্থা, ভারতীয় শিল্প, বিশ্বায়ন, উদারীকরণ, বেসরকারিকরণ, আন্তর্জাতিক প্রতিষ্ঠান সমূহ, মুদ্রা, ব্যালেন্স অফ পেমেন্ট, বাজেট, আর্থিক উন্নতি ও মানব উন্নয়ন, ইত্যাদি।

WBCS Polity Syllabus (রাষ্ট্রবিজ্ঞান) – ভারতের সংবিধানের ঐতিহাসিক পটভূমি, প্রিয়ামবেল, সংবিধানের উৎস, সংবিধানের পার্টস ও সিডিউল, নাগরিকত্ব, মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য, রাষ্ট্র পরিচালনা নির্দেশাত্মক নীতি সমূহ, ভারতের সংসদ, প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ, রাজ্য আইনসভা, মুখ্যমন্ত্রী ও মন্ত্রিপরিষদ, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, বিল ও মানি বিল, জরুরি অবস্থা, রাজ্যপাল, কেন্দ্র-রাজ্য সম্পর্ক, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, নির্বাচন কমিশন, অ্যাটর্নি জেনারেল এবং এডভোকেট জেনারেল, কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল, সরকারি ভাষা, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, সংবিধান আমেন্ডমেন্ট, ভারতের সংবিধানের বৈশিষ্ট্য, গুরুত্বপূর্ণ কমিটি, গুরুত্বপূর্ণ কেস স্টাডি, ইত্যাদি।

৮) WBCS Math, Reasoning Syllabus (অঙ্ক ও রেসেনিং)

WBCS Math Syllabus (অঙ্ক) – সরল, স্কয়ার কিউব ও রুট, নাম্বার সিস্টেম, লসাগু ও গসাগু, অনুপাত ও সমানুপাত, মিশ্রন, বয়স সংক্রান্ত অংক, শতকরা, লাভ ক্ষতি, সময়-দূরত্ব, নৌকা ও স্রোতের অংক, ট্রেনের অংক, কার্য, সরল সুদ, জটিল সুদ, পার্টনারশিপ, পরিমিতি, দৌড় সংক্রান্ত অংক, ঘড়ি, ক্যালেন্ডার, বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি, বিন্যাস ও সমন্বয়, প্রবাবিলিটি, ইত্যাদি।

WBCS Reasoning Syllabus (রেসেনিং) – নাম্বার সিরিজ, আলফাবেট ও লেটার সিরিজ, কোডিং ডিকোডিং, ক্লাসিফিকেশন, এনালজি, ডাইরেকশন প্রবলেম, ভেন ডায়াগ্রাম, মিসিং নাম্বার, নাম্বার এন্ড র‍্যাঙ্কিং, ম্যাথমেটিক্যাল অপারেশন্স, লজিক্যাল অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ার্ডস, ব্লাড রিলেশন, ম্যান এন্ড কনক্লিউশন, পাজেল টেস্ট, মিরর ইমেজ, ওয়াটার ইমেজ, পেপার ফোল্ডিং, পেপার কাটিং, ক্লাসিফিকেশন, এনালজি, কিউব অ্যান্ড ডাইস, ক্যালেন্ডার, ফিগার কাউন্টিং, ইত্যাদি।

WBCS Main Syllabus

WBCS মেইন পরীক্ষায় মোট ৬টি কম্পালসারি পেপার এবং ২ টি অপশনাল পেপারে থাকে। প্রতিটি কম্পালসারি পেপারে ২০০ নম্বরের প্রশ্ন থাকে। যারা গ্রুপ A ও B পদে আবেদন করেছে তাদের ২০০ নম্বরের ২টি অপশনাল পেপারের পরীক্ষা দিতে হয়।

WBCS Compulsory Papers (কম্পালসারি পেপার)

১) WBCS Paper 1 Syllabus (প্রথম পেপার)

এটি 1st Language-এর পেপার। শুধু বাংলা নয়, বাংলা ছাড়াও , হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি, ভাষায় পরীক্ষাটি দেওয়া যায়। প্রার্থী যে ভাষাটিতে পরীক্ষা দিতে চাইবে সেই ভাষায় পত্র লিখন, রিপোর্ট রাইটিং, প্রেসি রাইটিং, কম্পোজিশন এবং ট্রানসলেশন (ইংরেজি থেকে বাংলা/হিন্দি/উর্দু/নেপালি অনুবাদ করতে হবে) দেওয়া হবে। পেপারটি Descriptive টাইপের হয়।

২) WBCS Paper 2 Syllabus (দ্বিতীয় পেপার)

1st Language-এর পরে দ্বিতীয় পেপারে 2nd Language-এর পরীক্ষা নেওয়া হয়। 2nd Language হিসাবে ইংলিশে পত্র লিখন, রিপোর্ট রাইটিং, প্রেসি রাইটিং, কম্পোজিশন এবং ট্রানসলেশন লিখতে দেওয়া হয়। পেপারটি Descriptive টাইপের হয়।

৩) WBCS Paper 3 Syllabus (তৃতীয় পেপার)

প্রিলিমিনারি পরীক্ষার মতোই ভারতীয় ইতিহাস ও জাতীয় আন্দোলন থেকে ১০০ নম্বর এবং ভারতের ভূগোল ও পশ্চিমবঙ্গের ভূগোল থেকে ১০০ নম্বরের প্রশ্ন আসে।

৪) WBCS Paper 4 Syllabus (চতুর্থ পেপার)

বিজ্ঞান, টেকনোলজি ( টেলিকমিউনিকেশন, বায়োটেকনোলজি, স্পেস টেকনোলজি, এটমিক এনার্জি, এই পেপারে বিজ্ঞান, টেকনোলজি ( টেলিকমিউনিকেশন, বায়োটেকনোলজি, স্পেস টেকনোলজি, এটমিক এনার্জি, ডিফেন্স টেকনোলজি ), পরিবেশ বিজ্ঞান, জেনারেল নলেজ, এবং কারেন্ট অ্যাফেয়ার্স মিলে মোট ২০০ নম্বরের প্রশ্ন আসে।

৫) WBCS Paper 5 Syllabus (পঞ্চম পেপার)

পঞ্চম পেপারে ভারতীয় সংবিধান থেকে ১০০ নম্বর, এবং ভারতীয় অর্থনীতি এবং রিজার্ভ ব্যাংকের ভূমিকা থেকে ১০০ নম্বরের প্রশ্ন আসে।

৬) WBCS Paper 6 Syllabus (ষষ্ঠ পেপার)

পাটিগণিত ও রিজিনিং এই দুটি বিষয় থেকে মোট ২০০ নম্বরের প্রশ্ন আসে। উপরের বিস্তারিত চেক করুন।

এই Compulsory Paper বাদে যে Optional Subject গুলি রয়েছে তা নিয়ে নিচে আলোচনা করা হয়েছে।

List Of Optional Subjects With Code:

Bengali 01

Hindi 02

Sanskrit 03

English 04

Pali 05

Arabic 06

Persian 07

French 08

Urdu 09

Santali 10

Nepali 11

Comparative Literature 12

Agriculture 13

Animal Husbandry and Veterinary Science 14

Anthropology 15

Botany 16

Chemistry 17

Civil Engineering 18

Commerce and Accountancy 19

Computer Science 20

Economics 21

Electrical Engineering 22

Geography 23

Geology 24

History 25

Law 26

Mathematics 27

Management 28

Mechanical Engineering 29

Medical Science 30

Philosophy 31

Physiology 32

Physics 33

Political Science 34

Psychology 35

Sociology 36

Statistics 37

Zoology 38

WBCS Salary

প্রতিটি গ্রুপের জন্য WBCS বেতন আলাদা। চারটি গ্রুপের বেতন কাঠামো নিচে দেওয়া হলো।

Group- A : Level 16 অনুযায়ী বেতন দেওয়া হয়। (56100- 144300)

Group -B: Level 16 অনুযায়ী বেতন দেওয়া হয়। (56100- 144300)

Group – C: Level 15 , 14, 12 অনুযায়ী বেতন দেওয়া হয়।

Group -D : Level 10 অনুযায়ী বেতন দেওয়া হয়। (56100- 144300)

তাই আপনারা যারা রাজ্যের মধ্যে অফিসার পদে চাকরি করতে চান, অবশ্যই এই জব ভ্যাকেন্সির জন্য আবেদন করতে পারেন। অনলাইন আবেদন শুরু হচ্ছে আগামী ১৮ ই নভেম্বর ২০২৫ তারিখ থেকে। অনলাইন আবেদন চলবে আগামী ৯ ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত। যদি আপনাদের এই চাকরি সম্বন্ধে কোনো প্রশ্ন থাকে নিচে আমাকে কমেন্ট করে জানাতে পারেন।

Last Date Extended

WBCS ২০২৪ এর ফর্ম ফিলাপ এর শেষ তারিখ বাড়ানো হয়েছে ১৬ ই ডিসেম্বর ২০২৫ তারিখ থেকে। তারপর আবার শেষ তারিখ বাড়ানো হয়েছে ১৭ ই ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত।

WBCS Form Edit Window

ফর্ম ফিলাপ করার সময় যে সমস্ত আবেদনকারী ফর্মের কোনো অংশে ভুল করেছে অবশ্যই Edit Window চালু হলে সংশোধন কিংবা correction করতে পারে।

▪️WBCS অনলাইন আবেদন: Apply Now

▪️WBPSC: Official Website

▪️WBCS 2024: Full Notification

▪️WBCS Syllabus: Download Now

▪️সরকারি চাকরি: আরো পোস্ট পড়ুন

▪️Our Telegram Channel: Join Here


Spread the love

Leave a Comment